‘টাকা পে’ কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
-প্রধানমন্ত্রী সৌদি আরব যাচ্ছেন রোববার
, ১৭ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৪ সাদিস ১৩৯১ শামসী সন , ০২ নভেম্বর, ২০২৩ খ্রি:, ১৭ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
ন্যাশনাল কার্ড স্কিম ‘টাকা পে’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) গণভবন থেকে ই-কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে সোনালী ব্যাংক, সিটি ব্যাংক ও ব্রাক ব্যাংক প্রধান কার্যালয় যুক্ত ছিলো। অনুষ্ঠানে কার্ড ব্যবহারের পদ্ধতি প্রদর্শন করা হয়।
‘টাকা পে’ কার্ড হবে ভিসা, মাস্টারকার্ড ও অ্যামেক্সের মতো আন্তর্জাতিক কার্ড সেবার একটি স্থানীয় বিকল্প। এই সেবা পুরোপুরি দেশীয় মধ্যস্থতায় চলবে, তাই এতে খরচও কমে আসতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।
প্রাথমিকভাবে রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংক, বেসরকারি খাতের দি সিটি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক টাকা পে কার্ড সেবা চালু করছে।
ব্যাংক কর্মকর্তারা জানান, ভিসা, মাস্টারকার্ড ও অ্যামেক্সের মতো আন্তর্জাতিক সেবা প্রতিষ্ঠানগুলোর নিজস্ব প্ল্যাটফর্ম আছে এবং তাদের কার্ড সারা বিশ্বে গ্রহণযোগ্য। লেনদেন মধ্যস্থতা করার নিজস্ব ব্যবস্থাও তাদের আছে। তবে টাকা পে কার্ডের লেনদেন নিষ্পত্তি হবে শুধু বাংলাদেশ ব্যাংকের অধীন ন্যাশনাল পেমেন্ট সুইচ অব বাংলাদেশ (এনপিএসবি)–এর মাধ্যমে। এখন এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে গেলে এই এনপিএসবি সুবিধা ব্যবহার করেন।
আপাতত দেশের মধ্যে এই সেবা চালু হবে। ভবিষ্যতে টাকা পে কার্ড ভারতেও ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।
প্রধানমন্ত্রী সৌদি আরব যাচ্ছেন রোববার:
আগামী রোববার (৫ নভেম্বর) সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌদি আরব ও অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠেয় নারী সম্মেলনে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। আগামী ৬ থেকে ৮ নভেম্বর জেদ্দায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
গতকাল ইয়াওমুল আহাদ (বুধবার) পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এ তথ্য জানিয়েছেন। এই সুযোগে তিনি ওমরাহ করবেন।’ মন্ত্রী আরও জানান, ৭ নভেম্বর প্রধানমন্ত্রী ঢাকা ফিরে আসবেন।
নারীর ক্ষমতায়নের জন্য শেখ হাসিনা বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছেন জানিয়ে মন্ত্রী বলেন, ‘ওআইসি’র মহাসচিব, ইরানের ভাইস প্রেসিডেন্ট, সৌদি পররাষ্ট্রমন্ত্রীসহ বেশ কয়েকজনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ হবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঈদের ছুটি বাড়িয়ে ৭ দিন করেছে সরকার
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘অন্যায্য’ বাণিজ্যচুক্তি বাতিলের দাবি
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঋণখেলাপি হয়েও চুক্তিতে নিয়োগ: দুদক কমিশনারের ‘আজিজী টাওয়ার’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চোরাবালিতে আটকে গেছে ট্রাম্প!
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমি ডিজিএফআইয়ের কর্মকর্তা বলছি, আপনার মুঠোফোনের কিছু তথ্য দিন’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভূমি অফিসে নেই কর্মকর্তা-কর্মচারী, বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জোর করে ফেরার সুযোগ নেই, ছাড়ের অপেক্ষায় আ.লীগ
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সড়কে অবৈধ দখল উচ্ছেদে ব্যবস্থা নেয়া হবে -ইশরাক
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি অপরিবর্তনীয় নয়’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাঁচ ব্যাংকের আমানতকারীদের কান্না কেউ শোনে না
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)