৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন
-নজরুল ও রিজভীর দায়িত্ব বাড়ল
, ১৫ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ আশির, ১৩৯৩ শামসী সন , ০৫ মার্চ, ২০২৬ খ্রি:, ২০ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রুলস অব বিজনেসের ক্ষমতাবলে তাদের দপ্তর বণ্টন করেছেন প্রধানমন্ত্রী। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রধানমন্ত্রী তারেক রহমানের দুই রাজনৈতিক উপদেষ্টাকে আগের দায়িত্বের পাশাপাশি একটি করে মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে।
নজরুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার সঙ্গে কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীর রিজভী আহমেদকে ওই দায়িত্বের সঙ্গে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়াও রুলস অব বিজনেসের ক্ষমতাবলে আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শরীফুল আলমকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়; কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সুলতান সালাউদ্দিন টুকুকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা হাবিবুর রশিদকে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা রাজিব আহসানকে নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের দায়িত্ব পেয়েছেন।
অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা জোনায়েদ আব্দুর রহিম সাকিকে পরিকল্পনা মন্ত্রণালয়; মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ফারজানা শারমীনকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে রেখেছেন প্রধানমন্ত্রী।
অন্যদিকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা নুরুল হককে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ববি হাজ্জাজকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র মুহররমুল হারাম মাসের চাঁদ দেখা গেছে
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনের প্রথম ১৫ দিনে ১৬২ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অ্যাক্সেস রোডের বালুর দাম নিয়ে রিট
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন পে-স্কেলে বেতন বাড়লেও কমবে যে সুবিধা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শিশু হত্যার ঘটনা কেন্দ্র করে ডিসি-এসপির গাড়ি ভাঙচুর, ওসিসহ আহত ৩০
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পদ্মা ব্যারেজের মাধ্যমে স্থায়ী পানি নিরাপত্তার অপেক্ষায় লাখো মানুষ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শুনে শুনেই পবিত্র কুরআন শরীফ মুখস্থ করলেন ৮০ বছর বয়সি নিরক্ষর বৃদ্ধা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র মুহররমুল হারাম মাসের চাঁদ দেখা গেছে
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অ্যাক্সেস রোডের বালুর দাম নিয়ে রিট
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শিশু হত্যার ঘটনা কেন্দ্র করে ডিসি-এসপির গাড়ি ভাঙচুর, ওসিসহ আহত ৩০
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)