মেট্রোরেল লাইন-৫:
‘টাকার অভাবে’ চীনা প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার প্রস্তাব প্রত্যাহার
, ১৫ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩১ ছানী, ১৩৯৪ শামসী সন , ৩০ জুলাই, ২০২৬ খ্রি:, ১৫ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
বাস্তবায়নাধীন মেট্রোরেল লাইন-৫ (নর্দান রুট) প্রকল্পের উড়াল অংশ নির্মাণকাজ চীনের তিন প্রতিষ্ঠানকে দেয়ার উদ্যোগ নিয়েছিল সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। তবে ডিপিপিতে (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) পর্যাপ্ত অর্থ না থাকায় সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক থেকে প্রস্তাবটি প্রত্যহার করে নেওয়া হয়েছে।
গতকাল বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের নির্ধারিত আলোচ্যসূচিতে প্রস্তাবটি রাখা হয়। তবে প্রস্তবটি আলোচনা থেকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে প্রত্যাহার করে নেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকার ও জাপান সংস্থার জাইকা’র যৌথ অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। এর জন্য ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৬৭১ কোটি টাকা। বৈঠকের আলোচ্যসূচি অনুযায়ী, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে প্রস্তবটির অনুমোদন চাওয়ার কথা ছিলো। তবে প্রস্তবটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
প্রস্তাবটি প্রত্যাহার করার কারণ জানতে চাইলে বৈঠকে উপস্থিত এক সদস্য বলেন, প্রস্তাবে কোনো ত্রুটি ছিল না। মূল বিষয় হলো, প্রকল্প দুটি বাস্তবায়নের জন্য বর্তমানে ডিপিপিতে (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) পর্যাপ্ত অর্থের সংস্থান নেই। অর্থের ঘাটতির কারণেই প্রস্তাব দুটি আপাতত প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়–ন
তা হলে কি প্রস্তাবটি পরে আবার উপস্থাপন করা হবে? এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আপাতত যেহেতু ডিপিপিতে পর্যাপ্ত অর্থ নেই, তাই প্রস্তাব দুটি প্রত্যাহার করা হয়েছে। ভবিষ্যতে অর্থের সংস্থান ও পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
জানা গেছে, ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের (লাইন-৫: নর্দান রুট) তৃতীয় নির্মাণ প্যাকেজের আওতায় হেমায়েতপুর থেকে আমিন বাজার পর্যন্ত প্রায় ৫ দশমিক ৬ কিলোমিটার এবং নতুন বাজারের পর থেকে ভাটারা পর্যন্ত প্রায় শূন্য দশমিক ৯ কিলোমিটার, অর্থাৎ মোট ৬ দশমিক ৫ কিলোমিটার উড়াল মেট্রোরেল লাইন নির্মাণ করা হবে। একই সঙ্গে হেমায়েতপুর, বলিয়ারপুর, বিলামালিয়া, আমিন বাজার ও ভাটারায় পাঁচটি উড়াল স্টেশন নির্মাণ করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মধ্যপ্রাচ্যে আরও এক বিমানবাহী রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ফের যুদ্ধ শুরুর আভাস?
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দৌলতপুরে ৩ দিনে তিনটি পৃথক হত্যাকাণ্ড, জনমনে আতঙ্ক
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শেষ পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করেই এসেছে ইউরেনিয়ামবাহী বিমান
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কিশোরগঞ্জের হাওরে মাছ ধরা নিয়ে সংঘর্ষ, আহত ৩০
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শাহজালালে কাস্টমসের অভিযানে ৩৩ লাখ টাকার বিদেশি পণ্য আটক
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
থানায় ৮ চোরের সঙ্গে দেখা করতে এসে আরও ২ চোর গ্রেপ্তার
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুবদলের বহিষ্কৃত নেতা সাইমন চার দিনের রিমান্ডে
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাতে ঢাকায় আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হুতির বিভিন্ন অবস্থান লক্ষ্য করে দফায় দফায় বিমান হামলা
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুসলিম নারী ফাতিমা আল-ফিহরির হাতে গড়া বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












