‘জুলাই যোদ্ধার’ স্বাস্থ্য কার্ড, যুবলীগ নেতার হাতে তুলে দিলেন ওসি-ইউএনও
, ২৭ জুন, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
ময়মনসিংহ সংবাদদাতা:
ময়মনসিংহের গফরগাঁওয়ে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে এক যুবলীগ নেতার হাতে স্বাস্থ্য কার্ড তুলে দিয়েছেন উপজেলা প্রশাসন। এনিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দেওয়া এই কার্ড বিতরণ করেন গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন এম আবদুল্লাহ-আল-মামুন ও গফরগাঁও থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম।
গত মঙ্গলবার (২৪ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে স্বাস্থ্য কার্ড বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জামাল উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও ইউএনও এন এম আবদুল্লাহ-আল-মামুন ও বিশেষ অতিথি ছিলেন গফরগাঁও থানার সদ্য সাবেক ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম।
অনুষ্ঠানে জুলাই যোদ্ধা হিসেবে যুবলীগ নেতা তারা মিয়া ছাড়াও স্বাস্থ্য কার্ড দেয়া হয় নুরে আলম সালেক, রিমন মিয়া, ওয়াজেদ আলী শেখ, অপূর্ব হিমেল রানা ও মোসাম্মত রুমীকে।
স্থানীয়দের অভিযোগ, তারা মিয়া সাবেক সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল ও সাবেক পৌর মেয়র ইকবাল হোসেন সুমনের ঘনিষ্ঠজন। তার আওয়ামী লীগের বিভিন্ন মিছিল-মিটিংয়ে অংশগ্রহণের ছবি ও ভিডিও রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর রাকিয়াপুড়া এলাকায় তার ভাইয়ের (অসাবধানতাবশত) লাঠির আঘাতে তিনি চোখে আহত হন। কিন্তু তাকে এখন আন্দোলনের ‘আহত যোদ্ধা’ বানানো হলো। এটা কোন ভাবেই কাম্য নয়।
এ বিষয়ে গফরগাঁও থানার সদ্য সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, আমি জানতাম না যে যুবলীগের নেতা তারা মিয়া ‘জুলাই যোদ্ধা’ হিসেবে কার্ড নিয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বৃষ্টি-ঢলে ২০ হাজার কৃষকের শতকোটি টাকার ধান পচে নষ্ট
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৃষ্টির দাপট থাকতে পারে আরও কয়েকদিন
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বস্তিতে মিলল সুড়ঙ্গপথ, ভেতরে বিলাসবহুল কক্ষ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চট্টগ্রামে একীভূত ৫ ব্যাংকের শাখায় তালা দিয়েছেন আমানতকারীরা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি -বিমান প্রতিমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার -তথ্যমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নতুন বেতনকাঠামো ১ জুলাই থেকে আংশিক বাস্তবায়ন হতে পারে
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগকারীদের টানতে প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে ডিসিদের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অটোরিকশা-রিকশায়ও শেয়ার রাইড অ্যাপ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)