‘জাতিসংঘে বাংলাদেশি শান্তিরক্ষা মিশন বন্ধ হয়ে যাবে’
, ১৮ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৭ ছালিছ, ১৩৯১ শামসী সন , ০৬ আগস্ট, ২০২৩ খ্রি:, ২২ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
বিরোধীদের ওপর দমন-পীড়ন বন্ধ না হলে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হলে জাতিসংঘে বাংলাদেশি শান্তিরক্ষা মিশন বন্ধ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের নেতা আবু ইউসুফ সেলিমসহ গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন তিনি।
আ স ম আব্দুর রব বলেন, দেশে বর্তমানে যে অবস্থা চলছে, তাতে জাতিসংঘে শান্তি মিশন বন্ধ হয়ে যাবে। পাসপোর্ট পাবে না। গরিবের ছেলেরা শান্তি মিশনে গেলে বাড়তি আয়ে তার বাড়িতে বিল্ডিং হয়। এগুলো সব বন্ধ হয়ে যাবে। বাংলাদেশকে এখন মিয়ানমার, কম্বোডিয়ার সঙ্গে তুলনা করা হচ্ছে। পুলিশের, সরকারের কর্মকর্তাদের ছেলে-মেয়রা আর বিদেশে পড়ালেখা করতে পারবে না। সব বন্ধ হয়ে যাবে। সরকারি খরচে আওয়ামী লীগ ভোট চাইছে সমাবেশ। আগে পদত্যাগ করেন, তারপর ভোট চান। এই সরকারের অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না।
সমাবেশে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, কথায় আছে না, পিপীলিকার পাখা গজায় মরিবার তরে, আওয়ামী লীগের পিঁপড়ার মতো পাখা গজিয়েছে। মরবার জন্যই আওয়ামী লীগের পাখা গজিয়েছে। এ জন্য শেষ সময়ে এসে বিরোধী নেতা-কর্মীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে। গত ২৮ তারিখের সমাবেশ দেখে আওয়ামী লীগ ভয় পেয়েছে। তাই যত গুন্ডাপান্ডা ছিল, সব লেলিয়ে দিয়েছে। জাতিসংঘ পুলিশকে হুঁশিয়ার করে দিয়েছে, তুমি বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর এ রকম হামলা করতে পার না। যুক্তরাষ্ট্র স্পষ্ট বলে দিয়েছে, তারা সুষ্ঠু নির্বাচন চায়। ভারতও বিবৃতি দিয়েছে, তারা সুষ্ঠু নির্বাচন চায়। আগে কী বলেছে সেটা বাদ, এখন কী চায় সেটা দেখেন। চীনও বলেছে নির্বাচন ও ভোটের বিষয়ে জনগণই সিদ্ধান্ত নেবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ২ লাখ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১৩ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার, কারাগারে জামাত কর্মী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খোলাবাজারে বিক্রির সময় ৫ ব্যারেল জ্বালানি তেল জব্দ -২৮০০ লিটার তেল মজুত করে কৃত্রিম সংকট
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঘর ভাগাভাগির সালিশেই প্রাণ গেলো এক ভাইয়ের
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভবদহ পানিবদ্ধতার স্থায়ী সমাধান খুঁজছে সরকার -জ্বালানি প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বেসরকারি কিছু মেডিকেল কলেজে শিক্ষার বদলে ব্যবসা চলছে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১০ এপ্রিলের মধ্যে এমপিদের আবাসন বরাদ্দ দেয়া হবে -চিফ হুইপ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান যুদ্ধ অবৈধ: তুরস্ক
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশকে কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বানাতে চাই না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)