যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান যুদ্ধ অবৈধ: তুরস্ক
, ০৯ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ আশির, ১৩৯৩ শামসী সন , ২৯ মার্চ, ২০২৬ খ্রি:, ১৫ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘অবৈধভাবে’ ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ শুরু করেছে বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। গত জুমুয়াবার তুর্কি সংবাদমাধ্যম এ হাবের-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই সংঘাত প্রতিরোধ করাই ছিল আঙ্কারার প্রধান অগ্রাধিকার।
পররাষ্ট্রমন্ত্রী ফিদান জানান, তুরস্কের তিনটি মূল লক্ষ্য ছিল, প্রথমত, যুদ্ধ শুরু হতে না দেওয়া; দ্বিতীয়ত, যুদ্ধ যেন ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করা এবং তৃতীয়ত, তুরস্ককে এই সংঘাত থেকে দূরে রাখা।
বর্তমানে চলমান কূটনৈতিক প্রচেষ্টার কথা উল্লেখ করে হাকান ফিদান বলেন, যদি উভয় পক্ষের সদিচ্ছা থাকে তবে তাদের একটি সমঝোতায় আনা সম্ভব। তিনি গাজা যুদ্ধের উদাহরণ টেনে বলেন, বিশে^র প্রত্যাশা হলো এই ‘অন্যায় যুদ্ধ’ যত দ্রুত সম্ভব বন্ধ হোক এবং এর নেতিবাচক প্রভাবের অবসান ঘটুক।
ফিদান আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা করে বলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগে বিশ^ ব্যর্থ হয়েছে। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র যদি ইরানের সঙ্গে আলোচনায় সফল হতে চায়, তবে ইসরায়েলের ওপরও তাদের প্রভাব খাটাতে হবে।
মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করেন যে, পুরো অঞ্চলটি ধাপে ধাপে ইসরায়েলের সাজানো একটি ছকের দিকে ধাবিত হচ্ছে। তিনি বলেন, মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য নষ্ট করতে ‘বিভেদের বীজ’ বপন করা হচ্ছে। তুরস্কের এক নম্বর লক্ষ্য হলো এই বিভেদ রুখে দেওয়া।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ২ লাখ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১৩ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার, কারাগারে জামাত কর্মী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খোলাবাজারে বিক্রির সময় ৫ ব্যারেল জ্বালানি তেল জব্দ -২৮০০ লিটার তেল মজুত করে কৃত্রিম সংকট
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঘর ভাগাভাগির সালিশেই প্রাণ গেলো এক ভাইয়ের
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভবদহ পানিবদ্ধতার স্থায়ী সমাধান খুঁজছে সরকার -জ্বালানি প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বেসরকারি কিছু মেডিকেল কলেজে শিক্ষার বদলে ব্যবসা চলছে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১০ এপ্রিলের মধ্যে এমপিদের আবাসন বরাদ্দ দেয়া হবে -চিফ হুইপ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশকে কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বানাতে চাই না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিলুপ্তির পথে কম খরচে বার্তা পাঠানোর পোস্টকার্ড
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)