‘চামড়ার ব্যবসাটা এখন চীনের হাতে, আর আমরা হয়ে গেছি তাদের কর্মচারী’
, ১৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ১৬ জুন, ২০২৫ খ্রি:, ০২ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
প্রক্রিয়াজাত চামড়া রপ্তানিতে বাংলাদেশের একক নির্ভরতা রয়েছে চীনের ওপর। তাই এ ধরনের চামড়া বিক্রিতে খুব বেশি প্রতিযোগিতার সুযোগ নেই। অনেকটা বাধ্য হয়েই চীনের কাছে অপেক্ষাকৃত কম মূল্যে বাংলাদেশকে চামড়া রপ্তানি করতে হয়। নতুন বাজার বৃদ্ধি না পাওয়ায় চামড়ার চাহিদা তেমন বাড়ছে না। এ কারণে আড়তদারদের কাছ থেকে নির্ধারিত দাম দিয়ে লবণযুক্ত চামড়া কেনা সম্ভব নয় বলে জানিয়েছেন ট্যানারি মালিকরা।
এ বিষয়ে সাভারের হেমায়েতপুরের বিসিক চামড়াশিল্প নগরের মদিনা ট্যানারির স্বত্বাধিকারী রিয়াদ হোসেন বলেন, আমাদের কাঁচা চামড়া কেনার লক্ষ্য ছিল ১০ হাজার পিস। আমরা তার অর্ধেক কিনেছি। গড়ে প্রতিটি চামড়ার দাম পড়েছে ৭০০ টাকা। এখন লবণযুক্ত চামড়া কিনতে হবে ৯০০ থেকে ১ হাজার ১০০ টাকার মধ্যে। চীনের কাছে আমাদের ৩৫-৪০ সেন্ট দরে প্রতি বর্গফুট চামড়া বিক্রি করতে হবে। দাম নির্ধারণের আগে সরকারের উচিত ব্যবসার কাঠামো ঠিক করা। এ ব্যবসাটা এখন চীনের হাতে। আমরা হয়ে গেছি তাদের কর্মচারী।
চামড়ার সোনালি দিনের কথা স্মরণ করে এবিএস ট্যানারির হিসাব কর্মকর্তা আহমদুল্লাহ বলেন, ‘২০১৫ সালের আগেও আমরা বিভিন্ন দেশে প্রতি বর্গফুট চামড়া বিক্রি করতাম তিন ডলারে। এখন তা ৫০ থেকে ৭০ সেন্টে নেমে এসেছে। তখন আমরা প্রতিটি চামড়া ৩ হাজার ৫০০ টাকা দিয়েও কিনেছি। কিন্তু এবার সরকার নির্ধারিত দাম কোন দিকে যায়, এটা নিয়ে অনিশ্চয়তা ছিল। তাই আমরা আগ বাড়িয়ে বেশি চামড়া কিনিনি।
ইউরোপের লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) পরিবেশগত সনদ না পাওয়ায় এক দশক ধরে বিশ্ববাজার থেকে প্রায় ছিটকে পড়েছে বাংলাদেশ। একসময় ইতালি, আমেরিকা ও কোরিয়ান বায়ার তথা ক্রেতারা বাংলাদেশ থেকে চামড়া নিলেও এখন তারা চীনমুখী হয়ে গেছেন। আর চীনা ব্যবসায়ীরা বাংলাদেশে আবাসিক অফিস খুলে ট্যানারি থেকে আড়ত পর্যন্ত নিয়মিত দাপিয়ে বেড়াচ্ছেন। তাদের একচেটিয়া কারবারে অসহায় অবস্থা এখানকার ব্যবসায়ীদের।
জানতে চাইলে চুক্তিভিক্তিক চামড়া ব্যবসায়ী শামীম বলেন, চীনা ব্যবসায়ীরা একজোট হয়ে দাম নির্ধারণ করে দেয়। একজন আরেকজনকে বলে দেয় আমি ৪০ সেন্ট বলে এসেছি, তোমরা কেউ এর বেশি বলবা না বা সেখানে যাবা না। তাদের অনেক এজেন্ট প্রতিষ্ঠানও এখানকার ব্যবসার পরিবেশ নষ্ট করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সেনাবাহিনীর আধুনিকায়নে যে পরিকল্পনা সরকারের
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘স্যার আপনাকে আব্বু ডাকলাম, কয়টা নাম্বার দেন’ উত্তরপত্রে ছাত্রীর আবেদন
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাইক রাইড শেয়ারিং সার্ভিসে অস্থিরতা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতেই মাদকের খোলা হাট!
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২৫ কোটি গাছ রোপণের মহাপরিকল্পনা: স্যাটেলাইট ও ড্রোনে হবে পর্যবেক্ষণ
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ: জরিপ
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২০২৫ সালে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ এফডিআই প্রবৃদ্ধি বাংলাদেশের : আঙ্কটাড
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাসযোগ্য শহরের তালিকায় তলানিতে ঢাকা!
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশের মিশনে বড় রদবদল হচ্ছে
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিসি পদে ফের বড় রদবদল আসছে
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্ষার মোহনীয় ফুল দোলনচাঁপা। রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজ রোডের একটি বাড়ির সামনের ছোট্ট বাগান থেকে তোলা ছবি।
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)