‘গাজার দায়িত্ব নিতে প্রস্তুত তুরস্ক’
, ১৭ নভেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
দখলদার সন্ত্রাসী ইসরায়েলি হামলায় ধ্বংসস্তুপে পরিণত হওয়া গাজার দায়িত্ব নিতে প্রস্তুত রয়েছে তুরস্ক। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান একথা জানিয়েছেন। প্রয়োজনে তুরস্কে সেখানে সেনা মোতায়েন করবে বলেও জানান তিনি।
তুর্কি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ফিদান বলেন, তুরস্ক গাজার দায়িত্ব কাঁধে নিতে প্রস্তুত। সেনা পাঠানোসহ কর্তব্যবোধের সঙ্গে তাদের সকল দায়িত্ব পালন করবে। এই বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এটিই আমাদের স্পষ্ট বার্তা।
ফিদান বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজা ইস্যুতে একটি খসড়া প্রস্তাব নিয়ে এখনো বিতর্ক হচ্ছে। তিনি উল্লেখ করেন যে প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীটি ট্রাম্পের শান্তি পরিকল্পনায় বর্ণিত দুটি কাঠামোর মধ্যে একটি।
গাজায় ‘শান্তি বোর্ড’ এবং আন্তর্জাতিক বাহিনী মোতায়েন নিয়ে আলোচনা চলছে উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও তুরস্ক বিষয়টি নিয়ে পরামর্শ করে কাজ করছে।
তিনি বলেন, আন্তর্জাতিক বাহিনীর জন্য প্রাথমিক প্রচেষ্টা শুরু হয়েছে, যার মধ্যে ইসরাইলের সঙ্গে মার্কিন-সমন্বিত বেসামরিক-সামরিক সমন্বয় কেন্দ্রও অন্তর্ভুক্ত রয়েছে।
বেসামরিক-সামরিক সমন্বয় কেন্দ্র (সিএমসিসি) আনুষ্ঠানিকভাবে ১৭ অক্টোবর উদ্বোধন করা হয়েছে। এটি যুদ্ধবিরতি চুক্তির পর গাজার উন্নয়ন পর্যবেক্ষণের জন্য ইসরাইলে মার্কিন কেন্দ্রীয় কমান্ড প্রতিষ্ঠিত প্রথম আন্তর্জাতিক অপারেশনাল প্ল্যাটফর্ম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাগরে নিম্নচাপ, ৬ বিভাগে ভারী বর্ষণের সতর্কবার্তা, বন্দরগুলোয় সতর্কসংকেত
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নারিকেল দ্বীপ রুটে ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিন রেঞ্জ ডিআইজিসহ ছয় ডিআইজি পদে রদবদল
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গত ১ মাসে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৫৫ বছর পর পিঠ থেকে বের হলো মুক্তিযুদ্ধের গুলি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অস্বাভাবিক বিলে পল্লী বিদ্যুতের গ্রাহকদের ভোগান্তি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডের দায় হাসনাত-সারজিসদেরও আছে’
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিএসসিসির মার্কেটেই মশার কারখানা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পানি সংকটে বাসা ছাড়ছেন মিরপুরের অনেক বাসিন্দা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে পুশ-ইন ঠেকাতে বাড়ানো হয়েছে বিওপি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)