‘গণঅভ্যুত্থানের পর ইতিবাচক রাজনীতির প্রচলন করেছে ছাত্রদল’
, ০৯ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ০৪ আগস্ট, ২০২৫ খ্রি:, ২১ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
গণঅভ্যুত্থানের পর ছাত্রদলের ইতিবাচক রাজনীতির প্রচলন শুরু হয়েছে বলে দাবি করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর শাহবাগে পূর্বঘোষিত সমাবেশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই দাবি করেন তিনি।
নাছির উদ্দীন বলেন, গত ১৭ বছর বিএনপি কোথাও কর্মসূচি দিলে আওয়ামী লীগ এক ধরনের ফ্যাসিবাদ কায়েম করতো। তারা উল্টো কর্মসূচি দিয়ে আমাদের আয়োজন নষ্ট করতো। কিন্তু গণঅভ্যুত্থানের পর ছাত্রদল ইতিবাচক রাজনীতির প্রচলন শুরু করেছে।
এনসিপির নাম উল্লেখ না করে তিনি আরও বলেন, একটি নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে, তারা এখনও নিবন্ধনও পায়নি। অনুমতিপত্র থাকার পরও তাদের শহীদ মিনার ছেড়ে দিয়ে আমরা শাহবাগে সমাবেশ করছি। এর মধ্য দিয়েই রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন হয়েছে।
ছাত্রদল কোনো বিভাজিত রাজনীতি করছে না দাবি করে নাসির বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম করেছি। যে বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মকে মেনে আমরা আন্দোলন করেছি, ৫ আগস্টের পর তারাই সেই প্ল্যাটফর্মকে বিতর্কিত করেছে।
তিনি বলেন, একক ইজারাদার হিসেবে তারা পুরো গণঅভ্যুত্থানের মালিকানা চিন্তা করে নতুন রাজনৈতিক দল গঠন করেছে। সুতরাং তারাই বলতে পারবে অভ্যুত্থান নিয়ে কেন বিভাজিত রাজনীতি চলছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অতিভারী বৃষ্টি আরও পাঁচদিন
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১ হাজার টাকার জন্য মারধরে বৃদ্ধ নিহত, আটক ২
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হিন্দুত্ববাদী প্রতারক হরিদাস গ্রেফতার
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বন্যায় চট্টগ্রামে সাপের উপদ্রব
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধা মানবে না -প্রধানমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দন্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে জেলেই যেতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এইচএসসি পরীক্ষা স্থগিত না করায় তোপের মুখে শিক্ষামন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মডেল মসজিদ নির্মাণের ব্যয় তদন্তে আজই নির্দেশ দেয়া হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার -স্বাস্থ্যমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চীনের অর্থায়নে ২০ হাসপাতাল, যুক্ত হবে ২১ হাজার শয্যা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সব হারিয়ে পরের ঘরে তারা, মেলেনি ত্রাণের সহায়তা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়ছে আমদানি, বৈদেশিক মুদ্রাবাজারে চাপের আশঙ্কা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)