‘কবর’ ‘জাহান্নাম’ ‘জান্নাত’ ইত্যাদি ইসলামী শব্দের কথা বললেই শুধু হবেনা। শুধুমাত্র প্রসঙ্গ টানলেই হবেনা।
এখন কাজে দেশে ইসলামী আবহের বাস্তবায়ন ঘটিয়ে বিশেষত মহাসমারোহে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করে মুসলমানদের জান্নাতে ভালো জায়গায় থাকার ব্যবস্থা করতে হবে। ইনশাআল্লাহ!
, ১১ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৬ সামিন, ১৩৯১ শামসী সন , ২৪ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ০৯ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) সম্পাদকীয়
সরকারিভাবে জান্নাত-জাহান্নাম আলোচনা ব্যাপক ভাইরাল হয়েছে। ভালো থাকাকে পররাষ্ট্রমন্ত্রী জান্নাতের সহিত তুলনা করেছে। গত বছর ১৫ আগষ্ট তৎকালীন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ভূল করে বলেছে, ‘আমরা কায়মনোবাক্যে দোয়া করি মহান আল্লাহ পাক তিনি যেন বঙ্গবন্ধুকে জাহান্নামের ভালো জায়গায় স্থান করে দেন।’ অবশ্য বক্তব্যের সাথে সাথে মন্ত্রী সংশোধন করে জাহান্নামের পরিবর্তে জান্নাতের কথা উল্লেখ করে। অর্থাৎ জাহান্নাম যে ভীষণ লাঞ্ছনাদায়ক শাস্তির অবস্থান তাতে যাওয়া যে মোটেও সম্মানজনক ও সুখের নয় এই ভাব প্রতিমন্ত্রীর কথায় যথারীতি প্রকাশ পেয়েছে। এর জন্যই যারা টাকা পাচার করেছে তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করতে গিয়ে অর্থমন্ত্রী বলেছে, ‘যারা ঘুষখোর তাদের জায়গা হবে জাহান্নামে।’ নাউযুবিল্লাহ!
মুলত; মুসলমান মাত্রই জান্নাত-জাহান্নামের উচ্চারণ এবং অনুভূতির সহিত অভ্যস্ত ও বিশ্বস্ত।
প্রসঙ্গত, পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে, কবর হলো পরকালের প্রথম মঞ্জিল। এই জন্য কবর দেখলে সম্মানিত দ্বীন ইসলাম উনার তৃতীয় খলীফা সাইয়্যিদুনা হযরত যূন নূরাইন আলাইহিস সালাম উনার দাড়ি মুবারক কান্নার পানিতে ভিজে যেতো। পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে, তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো। এতে তোমাদের দিল জিন্দা থাকবে।
কবর একটি বিশেষ ইসলামী চেতনা সম্পৃক্ত শব্দ। মন্ত্রীরা জান্নাত-জাহান্নামের কথা বলেছে। কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রী উল্লেখ করেছে কবরের কথা। গত বছর তিনি ব্যক্ত করেছেন, কোভিড মানুষকে একটি শিক্ষা দিয়ে গেছে যে, ধন-সম্পদ-অর্থ এগুলো কিছুই না। মরলে তো সব রেখেই যাবে। কবরে কিছুই নিয়ে যেতে পারবে না। কাজেই সম্পদের পিছু ছুটে নিজেকে মানুষের কাছে অসম্মানের জায়গার কোনো মানে হয় না।
প্রসঙ্গত, আমাদের কথা হল কবর, জাহান্নাম, জান্নাতের উদাহরণ সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিরা দিতেছে। সাংবিধানিকভাবে বিধিবদ্ধ রাষ্ট্রদ্বীন ইসলামের এই দেশে, ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের এই দেশে এইসব ইসলামী শব্দের ব্যবহার খুবই প্রাসঙ্গিক ও আবশ্যিক।
কিন্তু কথা হল জনগণকে জাহান্নাম হতে পানাহ চাওয়ার, জান্নাত যাওয়ার আরজি এবং কবরের হিসেব থেকে মাফ পাওয়ার জন্য সরকারের দায়িত্বশীলরা দায়িত্ব পালন করতেছে কী? পথ ও পরিক্রমা উপহার দিতেছে কি? জাহান্নামের আমলগুলো হতে বিরত থাকার জন্য সতর্ক করছে কী? হালাল-হারামের চেতনাবোধ জাগরিত করছে কী?
গান-বাজনা, সিনেমা, খেলাধুলা, সুদ-ঘুষ ইত্যাদি সব হারাম অনুষঙ্গ রাষ্ট্রীয়ভাবে চালালে জনগণতো তাতে প্ররোচিত হবেই। নাজায়েয কাজে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা থাকলে জনগণ সেইসব কাজ করবেই। অতঃপর জাহান্নামে যাবেই। নাউযুবিল্লাহ! কিন্তু একথা অনিবার্য সত্য, রাষ্ট্রযন্ত্র তথা সরকারের কর্তাব্যক্তিরা এদেশের জাহান্নামী ব্যক্তিদের দায়ভার হতে মুক্তি পেতে পারেনা।
প্রধানমন্ত্রী কবর সম্পর্কে দেশবাসীকে সতর্ক করেছে। কিন্তু কবরের আযাব হতে নিরাপত্তা লাভ করে জনসাধারণকে জান্নাতে যাওয়ার পথকে প্রধানমন্ত্রীর সরকারকেই প্রশস্ত করতে হবে। সব হারাম কাজ বন্ধের বিপরীতে নেক কাজের মনন, মানসিকতা, আবহ ও পরিবেশ তৈরি করতে হবে। যথাযথ ইসলামী ইলম ও আমলের চেতনার বিকাশ ঘটাতে হবে। ইনশাআল্লাহ!
বিশেষ করে সব নেক কাজের সমাহার বা তদুর্ধ্ব সম্মানিত সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালনের ব্যাপক উদ্যোগ গ্রহণ করতে হবে। জনগণকে স্বত:স্ফূর্তভাবে উদ্বুদ্ধ করতে হবে। ইনশাআল্লাহ!
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। (আমীন)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আজ মহিমান্বিত ২৫শে শাওওয়াল শরীফ। সাইয়্যিদাতুনা, শাফিয়াতুনা, হাবীবাতুনা, হযরত ওয়ালিদাতু সুলত্বানিন নাছীর আলাইহিস সালাম আমাদের মহাসম্মানিতা হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার সুমহান পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ মহিমান্বিত ২৪শে শাওওয়াল শরীফ। সুবহানাল্লাহ! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, আফদ্বলুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাদিসাহ আলাইহাস সালাম উনার পবিত্র নিসবাতুল আযীমাহ শরীফ দিবস। সুবহানাল্লাহ! পাশাপাশি সাইয়্যিদাতুনা হযরত সাইয়্যিদাতুল উমাম আস সাদিসাহ আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের ২৫ লাখ জেলে প্রায় ১৫ হাজার কোটি টাকার দাদনের কশাঘাতে জর্জরিত। কৃষকদের জন্য অনেক সরকারী সহযোগিতা, ঋণ ব্যবস্থা থাকলেও জেলেদের জন্য তা নেই। কৃষকদের পাশাপাশি জেলেদের দুরাবস্থা, দুর্দশা দূরীকরণে সরকারের সদিচ্ছা কবে হবে?
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুবারক হো ২২ শাওওয়াল শরীফ! সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, উম্মু আবীহা, বিনতে সুলত্বানিন নাছীর, সাইয়্যিদাতুন নিসা, সাইয়্যিদাতুনা হযরত নাক্বীবাতুল উমাম আলাইহাস সালাম উনার এবং নূরে মদীনা, গুলে মুবীনা, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, আওলাদে রসূল, বিনতে সুলত্বানিন নাছীর, সাইয়্যিদাতুনা হযরত নিবরাসাতুল উমাম আলাইহাস সালাম উনার
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আজ মহিমান্বিত ২১শে শাওওয়াল শরীফ! যা বিশ্ব বাল্যবিবাহ দিবস। সুবহানাল্লাহ! কেননা, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনার পবিত্র আক্বদ্ মুবারক ও নিসবাতুল আযীম মুবারক সম্পন্নের বরকতময় সুমহান দিবস। সুবহানাল্লাহ!
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আজ সুমহান বরকতময় মহাপবিত্র ২০শে শাওওয়াল শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল খ্বামিসাহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুবারক হো ১৯শে শাওওয়াল শরীফ। সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম ও সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম এবং সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম ও সাইয়্যিদাতুনা হযরত মুজীরাতুল উমাম আলাইহাস সালাম উনাদের মহিমান্বিত আযীমুশ শান নিসবতে আযীম শরীফ অর্থাৎ মহাপবিত্র নিকাহিল আযীম শরীফ।
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজ সুমহান ও বরকতময় পবিত্র ১৮ই শাওওয়াল শরীফ! সাইয়্যিদুনা হযরত ইমাম সিবতু রসূল আছ ছালিছ আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ অবস্থায় পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নিজেদের মধ্যে বিভক্তি সৃষ্টিতে শত্রুদের যেন মুসলিম দেশগুলো আশকারা না দেয়; সে আহবান জানিয়েছে: পেজেশকিয়ান বর্তমান পরিস্থিতি শুধু ইরানের বিষয় নয়-এটা পুরো মুসলিম বিশ্বের জন্য একটি ঈমানী পরীক্ষা। কিন্তু এই পরীক্ষায় মুসলিম বিশ্বের নেতৃত্ব ব্যর্থ হচ্ছে।
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলাম বিরোধী ও বিদ্বেষী, পশ্চিমা এজেন্ট কুখ্যাত অন্তর্বর্তী সরকারের কুপথেই হাটতে চাচ্ছে। নতুন সরকারের অমুসলিম সংস্কৃতিমন্ত্রী। বিগত সময় তীব্র আন্দোলনের মুখে বন্ধ করা সংগীত শিক্ষকের পদ আবার চালু করতে চাইছে সে।
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিজাতীয় লানত ও গুঁড়োদুধের মরণছোবল : রূহানী পবিত্রতা রক্ষায় মুসলিম দেশসমূহ হতে আমদানির বিকল্প নেই
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঈদ যাত্রায় নিহতদের নিয়ে রাষ্ট্রীয়ভাবে শোক প্রকাশ করা হয়েছে। এযাবত বহু তদন্ত কমিটি গঠন ও সুপারিশ করা হয়েছে।
০৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












