পানিবদ্ধতা:
‘এত টাকা খরচ করে লাভ কী?’
, ০৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৯ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১৮ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৩ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
‘১২ বছর ধরে এই নগরীতে আমি রিকশা চালাই। এই ১২ বছরে দেখতেছি সরকার কাজ করছে, তারপরও পানিবদ্ধতা কমে না। এই টাকা তাহলে খরচ করে লাভ কী?’
বৃষ্টির মধ্যে হাঁটুপানিতে দাঁড়িয়ে ভেজা রিকশার হ্যান্ডেল ধরে দীর্ঘশ^াস ছেড়ে আক্ষেপের সুরে কথাগুলো বলছিলেন চালক ইব্রাহিম।
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ ও পাঠানটুলী এলাকায় হাঁটুসমান পানি ঠেলে চলতে গিয়ে ইব্রাহিমের মতো একই ক্ষোভ ও চরম ভোগান্তির কথা জানিয়েছেন নগরীর বাসিন্দা, অফিসগামী মানুষ ও ব্যবসায়ীরা।
পাঠানটুলীর বাসিন্দা সাজ্জাদ রাকিব বলেন, পানিবদ্ধতা নগরীর বাসিন্দাদের নিত্যদিনের সঙ্গী। সামান্য বৃষ্টি হলেই বাড়ে ভোগান্তি। সারাবছরই উন্নয়নকাজ চললেও কাজের কাজ কিছুই হচ্ছে না। বৃষ্টি হলে ভাড়া বেড়ে যায় কয়েক গুণ। একই সঙ্গে নগরীর অধিকাংশ রাস্তাঘাট ভাঙা। এই শহর আস্তে আস্তে বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে।
অফিসগামী রকি হায়দার তার চরম ভোগান্তির কথা জানিয়ে বলেন, দেশের বাণিজ্যিক রাজধানীর যদি এই পরিণতি হয়, তাহলে এ দেশের মানুষ যাবে কোথায়? এই ভোগান্তির শেষ কবে হবে, আমাদের জানা নেই।
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় পানিবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, শিক্ষার্থী ও পথচারীরা।
ক্ষোভ প্রকাশ করে ব্যবসায়ী মোশারফ হোসেন বলেন, ঝড়-বৃষ্টি যাই হোক, আমাদের অফিসের উদ্দেশ্যে বের হতে হয়। বাসার নিচে পানি, অফিসের নিচে পানি। অন্যদিকে ভাড়া কয়েক গুণ। এত উন্নয়ন করে কী লাভ, যদি কোমরসমান পানি রাস্তায় থাকে?
নগরবাসীর অভিযোগ, সামান্য বৃষ্টিতেই নগরের বিভিন্ন সড়কে পানি জমে যায়। এবারও রাতভর বৃষ্টির পর গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকাল থেকে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। তারা দ্রুত পানি নিষ্কাশনের পাশাপাশি পানিবদ্ধতার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঢাকায় তিন মেট্রোরেলে বড় বরাদ্দ, ঝুলে গেল তিনটি
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হকাররা কীভাবে বসবেন কত টাকা লাগবে, নীতিমালা প্রকাশ
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্যাটারিচালিত রিকশার জন্য একগুচ্ছ শর্ত, চার্জ দিতে হবে সৌরবিদ্যুতে
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনি লড়াইয়ে শেখ হাসিনাকে ফেরানো হবে -চিফ প্রসিকিউটর
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আধুনিকায়ন হচ্ছে ঢাকা মেডিক্যাল
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদায়ে উদ্যোগ বেড়েছে, কমেনি ঋণের বোঝা
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পে-স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে হবে বাস্তবায়ন
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘আওয়ামী লীগের সব বৈশিষ্ট্য অর্জন করেছে জামাত’
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীর বাটা সিগন্যাল থেকে কয়েকটি ককটেল উদ্ধার
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাস্টমস হাউসে ‘দুর্বৃত্তায়ন’ চলছে : নৌপরিবহন মন্ত্রী
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফরিদপুরে শিশু ধর্ষণচেষ্টা মামলায় বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা জাগিয়ে তোলা শিক্ষকদের দায়িত্ব: বাকৃবি উপাচার্য
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)