‘এখন থেকে যেকোনো আগ্রাসনের জবাব নয়া সামরিক প্রযুক্তি দিয়ে দেবে ইরান’
, ১৬ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩০ রবি, ১৩৯৪ শামসী সন , ২৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১৩ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল শেকারচি বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন আরও উন্নত ও শক্তিশালী হয়েছে। তিনি সতর্ক করে বলেছেন, দেশটি শত্রুদের জন্য “চমক” প্রস্তুত রেখেছে এবং যেকোনো সম্ভাব্য আগ্রাসনের জবাব নতুন সামরিক প্রযুক্তি দিয়ে দেয়া হবে।
গত শনিবার সন্ধ্যায় একটি বিশেষ সংবাদ অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় শেকারচি বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো- প্রচলিত যুদ্ধব্যবস্থা থেকে অপ্রতিসম যুদ্ধকৌশলে রূপান্তর।
তিনি বলেন, “প্রচলিত যুদ্ধের পদ্ধতিগুলো অসম যুদ্ধের বিরুদ্ধে দুর্বল।” তিনি ব্যাখ্যা করেন, অপ্রতিসম যুদ্ধ বলতে শত্রুর ব্যয়বহুল ও ভারী অস্ত্রের মোকাবিলায় তুলনামূলক কম ব্যয়বহুল, সরল কিন্তু অধিক কার্যকর ও ব্যবহারিক প্রতিরক্ষা সরঞ্জাম ব্যবহার করাকে বোঝায়।
তিনি বলেন, ইরানের এই যুদ্ধকৌশল আত্মত্যাগ, বিশ্বাস ও আধ্যাত্মিকতার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তিনি আরও বলেন, ইরান তার প্রতিপক্ষদের সঙ্গে প্রতিযোগিতা করেছে এবং এমনকি তাদেরকেও ছাড়িয়ে গেছে।
হরমুজ প্রণালি প্রসঙ্গে শেকারচি বলেন, ইরানের নির্ধারিত রুটের বাইরে যাওয়ার চেষ্টা করা যেকোনো জাহাজ নিরাপত্তা পাবে না।
তিনি বলেন, “আমেরিকানদের হরমুজ প্রণালিতে হস্তক্ষেপ করাটা কেবল স্বপ্নের মধ্যেই দেখতে হবে। আর তারা যদি হরমুজ প্রণালিতে হস্তক্ষেপ করে, তাহলে তারা চপেটাঘাতের শিকার হবে।”
তেহরানের অনুমোদন ছাড়া কোনো জাহাজই নিরাপদে ওই পানিপথ অতিক্রম করতে পারবে না বলেও সতর্ক করেন তিনি।
এছাড়া যুদ্ধ শেষ হয়ে গেলেও মার্কিন সন্ত্রাসী ড্রাম্প ও ইহুদীবাদী নিয়াহুকে শাস্তির আওতায় আনার চেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শেকারচি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লাগামহীন এলপিজির বাজার, বিক্রি হচ্ছে ৫০০ টাকা পর্যন্ত বেশিতে
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কিউআর কোডের মাধ্যমে বছরে ২ লাখ কোটি টাকা অতিরিক্ত কর আদায় সম্ভব -গভর্নর
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঢাবি থেকে উপাচার্য পেয়ে লালকার্ড দেখালেন একদল শিক্ষার্থী
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঋণ অনিয়মে সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সুইডিশ এনজিও রাড্ডায় হামলা: ওসি প্রত্যাহার
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ -প্রধানমন্ত্রী
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার পথে বাংলাদেশ -ড. তিতুমীর
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাতিসংঘকে ‘রাজনৈতিক হাতিয়ার’ হিসেবে ব্যবহার বন্ধের আহ্বান ইরানের
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা দিতে চায় সিঙ্গাপুর
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)