দখলদার সন্ত্রাসী ইসরায়েলের কাপুরুষতা:
‘ইসরায়েল মাকড়সার জালের চেয়েও দুর্বল’
, ০৬ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩১ রবি’, ১৩৯৩ শামসী সন , ২৯ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১৫ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইয়েমেনের সশস্ত্র বাহিনী হুথি আনসারুল্লাহর নেতা আব্দুল-মালিক আল-হুথি বলেছেন, যুক্তরাষ্ট্রের শুধু মুসলিম দেশগুলোর অস্ত্র নিয়ে সমস্যা। বেশিরভাগ দেশের সামরিক ব্যয় বাড়ানো হলেও মুসলিম দেশগুলোকে নিরস্ত্র হতে বলা হয়।
ইসরায়েলি হামলায় নিহত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাবেক মহাসচিব হাসান নাসরুল্লাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দেওয়া ভাষণে এ কথা বলেন আল-হুথি।
তিনি বলেন, নাসরুল্লাহ ইসরায়েলি শাসনের মোকাবিলা করে গোটা অঞ্চলকে সুরক্ষা দিয়েছিলেন।
তিনি আরও বলেন,‘নাসরুল্লাহর সেই বিখ্যাত উক্তি- ইসরায়েল মাকড়সার জালের চেয়েও দুর্বল- আজও দখলদারদের স্মৃতিতে গেঁথে আছে।
আল-হুথি বলেন, ২০০০ সালে দক্ষিণ লেবাননের মুক্তি ছিলো আরবদের জন্য এক অভূতপূর্ব ঐতিহাসিক বিজয়। ২০০০ সালের গোড়া থেকেই যুক্তরাষ্ট্র নতুন মধ্যপ্রাচ্য প্রকল্প চালিয়ে আসছে, যার উদ্দেশ্য ইসরায়েলি আধিপত্য কায়েম করা।
তিনি বলেন, এখন স্পষ্ট যে, ইসরায়েলি আগ্রাসন পুরো মুসলিম উম্মাহকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে, কোনো ব্যতিক্রম ছাড়াই।
আল-হুথি আরও বলেন, সাম্প্রতিক ঘটনাবলি প্রমাণ করছে যে প্রতিরোধই ছিলো সঠিক পথ, কারণ শত্রুরা যে একমাত্র বিকল্প প্রস্তাব করেছে তা হলো আত্মসমর্পণ।
হুথি নেতা জোর দিয়ে বলেন, প্রতিরোধের অস্ত্র ইসরায়েলের জন্য সমস্যা; আরব শাসকদের জন্য নয়, যারা মার্কিন-ইসরায়েলি নির্দেশনা মেনে চলে।
তিনি আরও ইঙ্গিত করে বলেন, বেশিরভাগ দেশ সামরিক ব্যয় বাড়ায়, কিন্তু মুসলিম দেশগুলোকে নিরস্ত্র হতে বলা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, দুইজনকে ফাঁসি দিলো ইরান
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজায় ইসরায়েলি নৃশংসতা: একদিনে শহীদ ১৯
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অপরাধী ট্রাম্প ইরানের সামরিক শক্তির ভয়ে শান্তির কথা বলছে -আনসারুল্লাহ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হরমুজ প্রণালির আকাশে ৩ কোটি ডলারের মার্কিন এমকিউ-৯ ড্রোন ধ্বংস
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসকে নিরস্ত্র করার ষড়যন্ত্র শুরু থেকেই ব্যর্থ হয়েছে : আইআরজিসি
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারত সীমান্তে উন্নত প্রযুক্তির কামান মোতায়েন করছে পাকিস্তান
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ. কোরিয়ায় শত বছরের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে যেকোনো হুমকি প্রতিহত করা হবে - ইরাক
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আসিয়ানের সদস্য হতে পারছে না বাংলাদেশ-পাপুয়া নিউ গিনি
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজায় ইসরায়েলি হামলায় শহীদ আট
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)