‘ইরান কোনোভাবেই আত্মসমর্পণ করবে না’
, ১৮ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ আশির, ১৩৯৩ শামসী সন , ০৮ মার্চ, ২০২৬ খ্রি:, ২৩ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
চলমান উত্তেজনার মুখে যেকোনো মূল্যে ইরানের সার্বভৌমত্ব রক্ষা এবং আগ্রাসনের বিরুদ্ধে আপসহীন অবস্থানের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) জাতির উদ্দেশে দেওয়া এক বার্তায় তিনি স্পষ্ট করে বলেন, কোনো অবস্থাতেই ইরান শত্রুর কাছে মাথা নত করবে না এবং শর্তহীন আত্মসমর্পণের স্বপ্ন শত্রুদের কবর দিতে হবে।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ইরান যুদ্ধের সূচনা করেনি, তবে নিজেদের ভূখ- ও সম্মান রক্ষায় আমরা এক ইঞ্চিও পিছু হটব না।
তিনি দেশের বর্তমান সংকটময় মুহূর্তে জাতীয় ঐক্যের ডাক দিয়ে বলেন, অভ্যন্তরীণ সব বিভেদ ভুলে এখন দেশকে শত্রুর হাত থেকে রক্ষা করাই প্রধান লক্ষ্য।
সাম্প্রতিক ড্রোন ও মিসাইল হামলার প্রসঙ্গে প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চেয়ে প্রেসিডেন্ট বলেন, ইরান কখনোই তার প্রতিবেশীদের ওপর আক্রমণ করতে চায় না।
তিনি উল্লেখ করেন যে, মার্কিন ও ইহুদিবাদী আগ্রাসনে ইরানের সর্বোচ্চ নেতাসহ বহু সামরিক কমান্ডার ও সাধারণ মানুষ শহীদ হয়েছেন। এই শোকাবহ পরিস্থিতিতেও সশস্ত্র বাহিনী সাহসিকতার সাথে মাতৃভূমি রক্ষায় কাজ করে যাচ্ছে।
প্রেসিডেন্ট আরও জানান, ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদ সিদ্ধান্ত নিয়েছে যে, কোনো প্রতিবেশী দেশ থেকে যদি ইরানের ওপর হামলা না হয়, তবে ইরানও সেসব দেশে কোনো হামলা বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে না। তিনি প্রতিবেশী দেশগুলোকে ভ্রাতৃপ্রতিম হিসেবে অভিহিত করে ওই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় একযোগে কাজ করার আহ্বান জানান।
বিবৃতিতে পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ইরান আন্তর্জাতিক আইন এবং মানবিক নীতিমালা মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বিশ^শক্তিগুলোকে হুঁশিয়ার করে বলেন, ইরানি জাতিকে আত্মসমর্পণে বাধ্য করার যে কোনো আশা তাদের ত্যাগ করা উচিত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচনে ইসি চায় ২৯০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুষ নেয়া প্রসঙ্গে প্রকৌশলী, ‘আমি কি এক হাজার টাকা নেয়ার প্লেয়ার?’
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপে পাঠানোর টোপে ৩১ লাখ টাকা খুইয়েও যেতে পারেনি কেউ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে হাসপাতালগুলোকে ঔষধ প্রশাসনের চিঠি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারকে ব্যর্থ প্রমাণে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে -ইশরাক
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন -শিক্ষামন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমিত সম্পদের মধ্যেও বাজেটে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে -অর্থমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নগদ টাকার সংকটে ‘ইসলামী’ ব্যাংক -চাইলো ১০ হাজার কোটির তারল্য সহায়তা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)