একনেক বৈঠক স্থগিতে পেছালো ১৫ প্রকল্পের অনুমোদন
-তিন প্রতিষ্ঠান থেকে কেনা হবে এলএনজি
, ১৪ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৭ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২৬ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরকে কেন্দ্র করে শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) নির্ধারিত সভা। এর ফলে প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয়ে অনুমোদনের অপেক্ষায় থাকা ১৫টি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের কাজ সাময়িকভাবে পিছিয়ে গেছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হওয়ার পূর্বনির্ধারিত সূচি ছিল। একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের এতে সভাপতিত্ব করার কথা ছিল।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, সরকারিভাবে সভা স্থগিতের সুনির্দিষ্ট কারণ হিসেবে ‘অনিবার্য পরিস্থিতির’ কথা বলা হলেও মূলত প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সার্বিক প্রস্তুতি ও দাপ্তরিক ব্যস্ততার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাতেই একটি বিশেষ ফ্লাইটে জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফরের আগে সরকারি গুরুত্বপূর্ণ ফাইলগুলো নিষ্পত্তি ও দাপ্তরিক কাজ গোছানোর জন্য তাকে বেশ ব্যস্ত সময় পার করতে হচ্ছে।
পরিকল্পনা কমিশন সূত্রে আরও জানা গেছে, স্থগিত হওয়া এই একনেক বৈঠকটি কবে নাগাদ পুনরায় অনুষ্ঠিত হবে, সে বিষয়ে পরবর্তীতে নতুন তারিখ নির্ধারণ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।
তিন প্রতিষ্ঠানের কাছ থেকে এলএনজি কিনবে সরকার:
আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সমন্বয় করে তিনটি প্রতিষ্ঠান থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে সিঙ্গাপুরের বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে পাঁচ কার্গো ও প্রয়োজনে অতিরিক্ত এলএনজি কেনা হবে।
কাতার এনার্জি ট্রেডিং এলএলসির কাছ থেকে কেনা হবে আরও এক কার্গো। পাশাপাশি জাপানের জেরা গ্লোবাল মার্কেটস প্রাইভেট লিমিটেডের কাছ থেকেও এলএনজি কেনার প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
গত শনিবার (২৪ অক্টোবর) অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পৃথক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গাজায় হত্যাকান্ডের দায় ধ্বংসস্তূপের আড়ালে চাপা দেওয়া যাবে না : অ্যামনেস্টি
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাসড়ক রক্ষণাবেক্ষণে আসছে নতুন নীতিমালা
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে সোনার দাম ভরিতে কমেছে ৩,৩২৪ টাকা
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ছাত্রীর শ্লীলতাহানি: সেই মাদরাসা শিক্ষকের জামিন নামঞ্জুর
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সেপ্টেম্বরে কারা হেফাজতে ২১ মৃত্যু, মব সহিংসতায় নিহত ৯
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সমুদ্রের বুকে রানওয়ে: নভেম্বরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পতিত ফ্যাসিস্ট ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে -স্বরাষ্ট্রমন্ত্রী
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আশঙ্কা ছিল, সংস্কারের কোনো এজেন্ডাই বাস্তবায়ন করবে না বিএনপি, সেটিই সত্য হয়েছে’
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বিরোধী দলকে গালাগালি করা ছাড়া বিএনপির আর কোনো যোগ্যতা নেই’
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাথমিক শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে বিভক্তি-বিভ্রান্তি
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অনৈতিক সম্পর্কের ফাঁদে ফেলে আপত্তিকর ছবি-ভিডিও দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ৫
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












