‘আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে আসছি, চুরি করতে না’
, ১৫ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৪ মে, ২০২৬ খ্রি:, ২২ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
ভ্যাট নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা ব্যবসায়ীদের হয়রানি করছেন বলে অভিযোগ তুলেছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা)। সংগঠনটির মহাসচিব রিয়াজ আহমেদ খান বলেছেন, ভ্যাট নিয়ে বিরাট সমস্যা তৈরি হয়েছে। সমস্যায় পড়ে অনেকে ব্যবসা ছেড়ে দিতে চাচ্ছেন।
তিনি বলেন, আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে আসছি, চুরি করার জন্য আসিনি। আমাদের ভ্যাট আইন আছে, কিন্তু আইন কার্যকর না করে ভ্যাট অফিসাররা যে যেভাবে পারছেন ব্যবসায়ীদের হয়রানি করছেন।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীতে বারভিডা আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে বারভিডার দাবি তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বারভিডার মহাসচিব বলেন, ব্যবসায়ীরা সীমাহীন হয়রানির শিকার হচ্ছেন, যা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
তিনি বলেন, ভ্যাটের আইন থাকলেও এর সঠিক প্রয়োগ হচ্ছে না। মাঠপর্যায়ে কর্মকর্তারা নিজেদের মতো করে আইন প্রয়োগ করছেন, যার ফলে ব্যবসায়ীরা হয়রানির শিকার হচ্ছেন। এ পরিস্থিতি থেকে উত্তরণে যথাযথ নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
এ ব্যবসায়ী নেতা আরও বলেন, আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে আসছি, চুরি করতে না। ব্যবসায়ীরা সৎভাবে ব্যবসা করতে চান এবং সরকারের রাজস্ব আদায়ে সহযোগিতা করতে প্রস্তুত আছেন।
এনবিআর চেয়ারম্যান ও অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে রিয়াজ আহমেদ বলেন, এমন একটি ব্যবসাবান্ধব নীতিমালা প্রণয়ন করা উচিত, যাতে ব্যবসায়ীরা হয়রানিমুক্তভাবে কাজ করতে পারেন এবং সরকারের প্রয়োজনে সর্বোচ্চ সহযোগিতা দিতে পারেন।
সংবাদ সম্মেলনে বারভিডার সহ-সভাপতি হাবিবুর রহমান খান বলেন, চট্টগ্রামের ব্যবসায়ীদের ভ্যাট সংক্রান্ত বিষয় নিয়ে এরই মধ্যে অনেক আলোচনা হয়েছে। তবে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে গভীর উদ্বেগ রয়েছে।
তিনি বলেন, চট্টগ্রামের প্রায় ৯০ শতাংশ ব্যবসায়ীকে ভ্যাট অডিটের আওতায় আনা হচ্ছে, যা কোনোভাবেই স্বাভাবিক বা যুক্তিসঙ্গত নয়।
হাবিবুর রহমান খান আরও বলেন, অডিট প্রক্রিয়া সাধারণত র্যান্ডম হওয়া উচিত। সেক্ষেত্রে ৫ থেকে ১০ বা সর্বোচ্চ ১৫ শতাংশ ব্যবসায়ীকে অডিটের আওতায় আনা যেতে পারে। কিন্তু চট্টগ্রামের ক্ষেত্রে প্রায় সব ব্যবসায়ীকে একযোগে অডিটের মধ্যে আনা হচ্ছে, যা বৈষম্যমূলক বলে মনে হচ্ছে। সাত বছরের পুরোনো হিসাব চাওয়া হচ্ছে, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া ও চীন সফর: প্রধানমন্ত্রীকে সংসদের ধন্যবাদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন অর্থনৈতিক করিডোরসহ আরও যে সকল প্রস্তাব চীনের
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নদীর পানি বাড়ছে, সাত জেলায় বন্যার আশঙ্কা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা, দ্বীনি চেতনা সুরক্ষা ও সকল ঔপনিবেশিক-দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজারবাগ দরবার শরীফ উনার অনন্য আয়োজন ঐতিহাসিক ৯০ দিনব্যাপী মাহফিল ১৪৪৮ হিজরী উনার উদ্বোধন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












