‘আন্দোলন সফল না হলে ফারুকী মনের আনন্দে সিনেমা বানাত’
, ০৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ রবি’, ১৩৯৩ শামসী সন , ৩১ আগস্ট, ২০২৫ খ্রি:, ১৬ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। এ ছাড়া বিভিন্ন শ্রেণি-প্রেশার মানুষকেও সোশ্যাল মিডিয়ায় এ প্রসঙ্গে কথা বলতে দেখা গেছে। যার মধ্যে রয়েছেন লেখক আমিনুল ইসলাম। তার মতে, আন্দোলনের ফসল ঘরে তোলা রাজনৈতিক নেতৃত্ব রাষ্ট্রক্ষমতায় গিয়ে সেই পুরনো এলিট কাঠামোর সেবক হয়ে উঠেছে।
তাই নুরের মতো নেতারা মার খাচ্ছেন, বিপরীতে এলিট রাজনৈতিক ব্যক্তিরা ভোগ করছেন সুবিধা।
আমিনুল ইসলাম লেখেন, আমি শুধু ভাবছি সেই দিনের কথা। যখন উপদেষ্টা ফারুকীকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে কক্সবাজার থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। আমার পরিচিত এলিটদের অনেককে দেখলাম আহা-উহু করছে ফারুকীর জন্য।
অথচ এদের কাউকে গতকাল কিছু বলতে দেখলাম না। ফকিন্নির বাচ্চা ফকিন্নি নুরকে ঢাকার রাজপথে মেরে আইসিইউতে পাঠানো হয়েছে। রাশেদ নিজ মুখে বলেছেন, ‘বিগত আমলেও কেউ এভাবে আঘাত করার সাহস পায় নাই। ’ তাহলে এই আমলে কেন পেল? কারণ দোষটা আপনারা প্রথমেই করেছেন। এলিটদের যেই সরকার আপনারা করেছেন।
এরা কোনো দিন এই বাংলাদেশকে ধারণ করে নাই। আন্দোলন সফল না হলে ফারুকী আজও মনের আনন্দে সিনেমা বানাত। তার বউ মনের আনন্দে বিগত সরকারের লোকজনদের সাথে ঘুরে বেড়াত এবং এক টাকায় সরকারের জন্য সিনেমা করত। ”
আমিনুল ইসলাম লেখেন, “অন্য সব উপদেষ্টাদেরও একই অবস্থা। দু-একজন ছাড়া আর কেউ ২৪-এর আন্দোলনকে কোনো দিন ধারণ করেননি। আমরা চেয়েছিলাম একটা শ্রেণি-বৈষম্যহীন সমাজ। আর পেলাম কী? একটা এলিটদের সরকার। শান্তির এই লোক, দেশটাকে আফ্রিকার দেশগুলোতে যেভাবে বিভিন্ন গোত্রের মানুষজন গৃহযুদ্ধে লিপ্ত; ঠিক সেই অবস্থায় নিয়ে গেছে। কেন-কিভাবে নিয়েছে? কারণ এই সরকার তো আসলে দেশ চালাচ্ছে না। চালাচ্ছে একটা ছায়া সরকার। যাদের বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক নেই। তাই ফারুকীরা এয়ার অ্যাম্বুল্যান্সের সুবিধা পায়। আর ফকিন্নির বাচ্চারা? আহত হয়ে ঢাকা মেডিক্যালে গিয়ে চর্কির মতো ঘুরতে থাকে চিকিৎসা পাওয়ার জন্য। ”
রাশেদের প্রসঙ্গ টেনে আমিনুল ইসলাম লেখেন, “একটা দৃশ্য আপনারা দেখেন নাই। কালকে কিন্তু রাশেদও আহত হয়েছে। প্রথমে সে-ই আহত হয়েছে। এরপর নিজেই মেডিক্যালে গিয়ে চর্কির মতো ঘুরতে ঘুরতে জিজ্ঞেস করছে, ‘২২ নম্বর রুম কোথায়?’ কেউ তাকে দুই পয়সার মূল্য দেয়নি। তবে ফারুকীরা এলিট। তাদের সবাই স্যার স্যার বলে ঠিকই নিয়ে যেত। ভাববেন না-দোষটা ফারুকীদের। দোষটা ওই ছেলেদের। যারা সরকারে গিয়ে বিদ্যমান কাঠামোর ভেতরে থাকা এলিটদেরই সুবিধা দিয়েছে। ”
হতাশা ব্যক্ত করে সর্বশেষে এই লেখক লিখেছেন, “থেকে এক বছর আগে বলেছিলাম, কাঠামোর ভেতরে থাকা যাদের তোমরা সুবিধা দিচ্ছ। এরাই একদিন তোমাদের ছুড়ে ফেলে দেবে। তোমরা তোমাদের কর্মফল পাচ্ছ। মাত্র তো শুরু। এই দায় তোমাদেরই নিতে হবে। আমাদের মতো সাধারণ নাগরিকদের কাছে তোমাদের একদিন না একদিন এই প্রশ্নের উত্তর দিতে হবে- কেন দেশের এই অবস্থা হলো? কেন আমরা প্রতারিত হলাম? তোমরা সবাইকে শত্রু বানিয়ে ফেলেছো স্রেফ নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে। তোমরা বুঝতেও পারো নাইÍএটি বিলীন হওয়ার প্রক্রিয়া। তাই আবারো বলি, ফারুকীরা টিকে থাকবে। আর ফকিন্নির বাচ্চারা হারিয়ে যাবে। কারণ তোমরা ফারুকী হতে চেয়েছো। ”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাঁচ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির আভাস
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুক্ত বাণিজ্য অঞ্চলে বিশেষ সুবিধা, কম খরচে দ্রুত আমদানির সুযোগ
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নাতনির লাশ নিয়ে আসতে গিয়ে নানীসহ ২ জন নিহত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর সিদ্ধান্ত স্থগিত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফর আটক
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
টিকে থাকতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে -প্রধানমন্ত্রী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তালাকের অজুহাতে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না -হাইকোর্ট
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সাদিক কায়েম জামাতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছে’
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যায় আ.লীগ-বিএনপি সরকারের আচরণ একই -এবি পার্টি চেয়ারম্যান
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রাধিকার অনুযায়ী ধাপে ধাপে অর্থনৈতিক সংস্কার করা হবে -অর্থমন্ত্রী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ -আইজিপি
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












