জবাবদিহিমূলক সরকার থাকলে মনে হয় প্রকৃতিও সদয় হবে -দুদু
, ২০ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০১ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ৩০ এপ্রিল, ২০২৪ খ্রি:, ১৭ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
জবাবদিহিমূলক সরকার থাকলে আমার মনে হয় প্রকৃতিও সদয় হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর তোপখানা রোডে এক সভায় তিনি এ মন্তব্য করেন।
শামসুজ্জামান দুদু বলেন, আজ প্রকৃতি আমাদের সঙ্গে যে বৈরী আচরণ করছে, জবাবদিহিমূলক সরকার থাকলে আমার মনে হয় প্রকৃতিও সদয় হবে। এই সরকার বন উজাড় করে ফেলেছে, ধ্বংস করে ফেলেছে, এর কোনো জবাবদিহিতা নেই। গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হলে এই বন-জঙ্গল ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে। এই প্রকৃতিও আমাদের সঙ্গে আর বৈরী আচরণ করবে না।
তিনি বলেন, এটা জবাবদিহিমূলক সরকার না। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে জবাবদিহিমূলক সরকার গঠন করতে হবে। ফ্যাসিবাদ সরকার জবাবদিহি করে না। নির্বাচনকে তারা ভয় করে। নির্বাচন ও গণতন্ত্র ফিরিয়ে আনা এখন সবচেয়ে জরুরি কাজ।
তিনি আরও বলেন, বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। এই দেশ যে কারণে প্রতিষ্ঠিত হয়েছিল তার থেকে যোজন যোজন দূরে চলে গেছে। বাংলাদেশ প্রধানত গণতন্ত্র ও মানুষের অধিকারের জন্য প্রতিষ্ঠিত হয়েছে। এক সাগর রক্তের বিনিময়ে আমরা এই দেশ অর্জন করেছিলাম। ভাবতে অবাক লাগে। তবে বাস্তবতা এটাই, দেশের মানুষের কোনো অধিকার নেই। দেশের জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দেবে, তার প্রতিনিধি নির্বাচন করবে, সে অধিকার তাদের নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে শেষ করতে চায় সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ৬ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুস্তি প্রতিযোগিতায় প্রাণ গেল ‘বলি খেলোয়াড়’ হেলালের
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্পত্তির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলো ছেলে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঘটনাস্থলে ছিলেন না দুই গেটম্যানের কেউই
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য রোধে প্রকল্প নেয়া হচ্ছে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘তেলের দাম বাড়ার সম্ভাবনা নেই, মজুত করলে লাভ হবে না’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাচার হওয়া অর্থ ফেরতে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ^াস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘উপজেলা ও পৌরসভায় এখনই প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেই’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জুলাই শহীদ ও আহতদের সন্তানদের জন্য বিশ^বিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষা’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বাধীনতা যুদ্ধের আকাক্সক্ষা আজও পূরণ হয়নি -ফখরুল
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)