৯ হাজার কোটি টাকার ক্ষতিতে দুদকের সাবেক কমিশনারসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
, ১৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৭ সাবি’, ১৩৯৩ শামসী সন , ০৬ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ২১ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
ইতিহাসে প্রথমবারের মতো দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিজস্ব মামলায় আসামি হলেন সংস্থাটিরই একজন সাবেক কমিশনার।
রাষ্ট্রের ৯ হাজার ১০ কোটি টাকার বেশি আর্থিক ক্ষতি করার অভিযোগে দুদকের সাবেক কমিশনার জহুরুল হকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দুদকের উপপরিচালক জালাল উদ্দিন আহমেদের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ঘটনার সময় জহুরুল হক বিটিআরসির কমিশনার এবং পরবর্তীতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
মামলার অন্য আসামিরা হলো- বিটিআরসির সাবেক চেয়ারম্যান সুনীল কান্তি বোস, সাবেক ভাইস চেয়ারম্যান (অব.) ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, সাবেক চেয়ারম্যান শাহজাহান মাহমুদ, সাবেক কমিশনার রেজাউল কাদের ও আমিনুল হাসান।
এজাহারে বলা হয়, ২০১৫ সালের অক্টোবর থেকে ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত বিটিআরসি সরকারের অনুমোদন ছাড়াই কম রেটে কল আনায় রাষ্ট্রের ২ হাজার ৯৪১ কোটি টাকা ক্ষতি হয়েছে। এছাড়া রেভিনিউ শেয়ার কমানোয় ৩৮৩ কোটি টাকা এবং বৈদেশিক মুদ্রা থেকে বঞ্চনার কারণে ৫ হাজার ৬৮৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।
জহুরুল হক ২০২১ সালে দুদক কমিশনার হিসেবে যোগ দেন এবং ২০২৪ সালের ৩০ অক্টোবর পদত্যাগ করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-পাকিস্তানের প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা জোরদারে আলোচনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনসিপির দুই শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিএমপির সাবেক কমিশনারসহ ৩ জনের মৃত্যুদণ্ড
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পিতা-মাতার ভরণপোষণ আইন সংশোধন হবে -সমাজকল্যাণমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ -বাণিজ্যমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
-৫শ ও ১ হাজার টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডে ঝুলে আছে ৬৭ হাজার আবেদন
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘চীনের সাথে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে’
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জমি দিয়ে ফ্ল্যাট নিলেই ‘কোটি টাকার’ করের ফাঁদ!
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পারসোতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)