৯ মাসে বাণিজ্য ঘাটতি ছাড়ালো ১৯ বিলিয়ন ডলার
, ০৭ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) দেশের বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ১৯.১৭ বিলিয়ন ডলারে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এক বছরের ব্যবধানে বাণিজ্য ঘাটতি বেড়েছে প্রায় ৩.৭২ বিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত ফেব্রুয়ারিতে বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল ১৬.৯১ বিলিয়ন ডলার। মাত্র একমাসের ব্যবধানে মার্চ শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ১৯.১৭ বিলিয়ন ডলারে। আগের অর্থবছরের একই সময়ে এ ঘাটতির পরিমাণ ছিল ১৫.৪৪ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-মার্চ সময়ে দেশের মোট রপ্তানি আয় হয়েছে ৩২.২৮ বিলিয়ন ডলার। তবে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রফতানি আয় কমেছে ৪.৪ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে রফতানি আয় ছিল ৩৩.৮৬ বিলিয়ন ডলার।
অপরদিকে, একই সময়ে আমদানির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫১.৫৫ বিলিয়ন ডলারে- যা আগের অর্থবছরের তুলনায় ৪.৬ শতাংশ বেশি। আগের অর্থবছরের প্রথম ৯ মাসে আমদানি ব্যয় ছিল ৪৯.৩১ বিলিয়ন ডলার।
এদিকে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি অর্থবছরের জুলাই-মার্চ সময়ে দেশে প্রবাসী আয় এসেছে ২৬.২০ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে।
অর্থনীতিবিদরা বলছেন, আমদানি প্রবৃদ্ধি ইতিবাচক থাকলেও রফতানি আয় কমে যাওয়ায় বাণিজ্য ঘাটতি বেড়েছে। তাদের মতে, রফতানিতে প্রায় সাড়ে ৪ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধির বিপরীতে আমদানিতে ইতিবাচক প্রবৃদ্ধি থাকায় ঘাটতি বাড়াটা স্বাভাবিক।
তবে রেমিট্যান্স প্রবাহ শক্তিশালী থাকায় এবং বাকিতে পণ্য আমদানির সুযোগ অব্যাহত থাকায় দেশের সামগ্রিক বৈদেশিক লেনদেন পরিস্থিতি এখনও বড় ধরনের চাপের মুখে পড়েনি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘লাইনে দাঁড়িয়েই অর্ধেক দিন শেষ’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রুট ও কৌশল বদলে দেশে আসছে স্বর্ণের বড় চালান
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাসাবাড়ি থেকে ময়লা নেয়ার ফি আদায় বন্ধে রিট
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ব্যাংকিংয়ে ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুল
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদেশি প্ল্যাটফর্মে ডিজিটাল বিজ্ঞাপনের জন্য নতুন নীতিমালা করছে সরকার
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দ্রুত স্পেশাল বিসিএসে চিকিৎসক নিয়োগ হবে -স্বাস্থ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে -আইনমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই -বাণিজ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমরা টাহা-পয়সা চাই না, রিলিফ-স্লিপও চাই না’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাকরিপ্রার্থীদের জন্য জেলা-উপজেলায় হবে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার'
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)