৯ থেকে ১১ ডিসেম্বরের মধ্যে ভারতের পররাষ্ট্রসচিবের সঙ্গে ঢাকায় বৈঠক -পররাষ্ট্র উপদেষ্টা
ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে ৯ থেকে ১১ ডিসেম্বরের মধ্যে বৈঠকের কথা জানিয়েছেন অন্তর্র্বতী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। গতকাল বুধবার (৪ ডিসেম্বর) এ তথ্য জানান তিনি।
জানা যায়, বিভিন্ন বিষয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। সব কিছু ঠিক থাকলে এটিই হবে গত আগস্টে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বতী সরকার দায়িত্ব নেয়ার পর ভারতীয় কোনো জ্যেষ্ঠ কর্মকর্তার প্রথম ঢাকা সফর।
সংখ্যালঘু হিন্দুদের ওপর কথিত হামলা এবং ইসকন নেতা চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নজিরবিহীন চাপের মধ্যে রয়েছে। এসব ইস্যুতে প্রতিদিনই বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের কয়েকটি রাজ্যে বিক্ষোভ হচ্ছে। ওই দেশের নেতারাও বিভিন্ন আপত্তিকর মন্তব্য ও প্রস্তাব করছে। এ পরিস্থিতিতে গত সোমবার আগরতলায় বাংলাদেশের কনস্যুলেটে একটি বড় বিক্ষোভ থেকে হামলা হয়। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখানো ছাড়া মঙ্গলবার ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় বর্মাকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।