৯৪ লাখ বেশি বই ছাপাতে চায় ‘চক্র’, তালিকা যাচ্ছে মন্ত্রণালয়ে
, ০৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২৩ মে, ২০২৬ খ্রি:, ০৯ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
আগামী শিক্ষাবর্ষের (২০২৭) জন্য বিনামূল্যের পাঠ্যবই ছাপানোর প্রস্তুতি শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। মুদ্রণ প্রক্রিয়া শুরুর আগে সারা দেশ থেকে প্রথম পর্যায়ে পাঠানো বইয়ের চাহিদা যাচাই করে দেখছে সংস্থাটি। সামনে আরও চাহিদা আসবে, সেগুলোও যাচাই করা হবে।
এখন পর্যন্ত আসা প্রায় ২২ কোটি বইয়ের চাহিদা যাচাই করে বড় ধরনের অসঙ্গতি পাওয়া গেছে বলে জানা গেছে। সূত্র বলছে, চাহিদা দেওয়া ৯৪ লাখেরও বেশি বইয়েরই কোনো প্রয়োজন নেই বলে যাচাই প্রক্রিয়ায় উঠে এসেছে। ফলে এনসিটিবি সেসব বই চাহিদার তালিকা থেকে বাদ দিয়েছে। ফলে এখন প্রকৃত চাহিদা দাঁড়িয়েছে ২১ কোটির কিছু বেশিতে। যাচাই না করলে প্রয়োজনের অতিরিক্ত এসব বই ছাপানো হয়ে যেত এবং এর পেছনে রাষ্ট্রের অর্থের বিশাল অপচয় হতো।
কেন এত বেশি বইয়ের চাহিদা দেওয়া হয়েছিল? খোঁজ নিয়ে জানা গেছে, এর পেছনে ছাপাখানা-সংশ্লিষ্ট একটি চক্রের অবৈধ তৎপরতা রয়েছে। তাদের কাছে বাড়তি বই মানেই বাড়তি আয়। তাই বহু বছর ধরে এ প্রক্রিয়ায় তারা বাড়তি বইয়ের চাহিদা দিয়ে সরকারের কাছ থেকে অতিরিক্ত অর্থ লুটে নিচ্ছে।
এবার বাড়তি বইয়ের চাহিদা পাঠানো জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানোর প্রস্তুতি চলছে বলে এনসিটিবি সূত্রে জানা গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাস-ট্রাকের নিরাপত্তা নিয়ে পরিবহন মালিক সমিতির জরুরি সতর্কতা
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আইফোনের জন্য’ কুবি শিক্ষকের ছেলে খুন!
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩ সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী’
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে -প্রতিমন্ত্রী অমিত
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে -ত্রাণমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মানসম্মত মাছের খাদ্য নিশ্চিতে কঠোর নজরদারি চালাচ্ছে সরকার -মৎস্য প্রতিমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জমির মৌজার সঠিক মূল্য নির্ধারণের জন্য কমিটি হচ্ছে -মীর শাহে আলম
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘসময় ধরে দেশের শিক্ষাব্যবস্থার মান ক্ষতিগ্রস্ত করা হয়েছে -রিজভী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমিষ বাদ দিচ্ছেন নিম্ন আয়ের মানুষ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)