৭ খুনে জড়িতদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম, নৌপথ বন্ধের হুঁশিয়ারি
, ২২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ সাবি’, ১৩৯২ শামসী সন , ২৫ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ০৯ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
চাঁদপুরের হাইমচর উপজেলার ঈশানবালায় মেঘনা নদীতে মেসার্স বৃষ্টি এন্টারপ্রাইজের এমভি আল-বাখেরা নামের সারবাহী একটি জাহাজের সাত জনকে হত্যায়র জড়িত অপরাধীদের গ্রেফতারের জন্য সরকারকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন নৌযান শ্রমিকরা। এ সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনা না হলে ২৬ ডিসেম্বর দিবাগত রাত ১২টার পর থেকে সারা দেশের নৌপথ বন্ধ ঘোষণা করা বলে জানিয়েছেন বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের কার্যকরী সদস্য ও ঢাকা-চাঁদপুর লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের সভাপতি হারুনুর রশিদ।
এর আগে, গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) চাঁদপুরের নৌযান শ্রমিকরা লঞ্চঘাট এলাকায় বিক্ষোভ করেন।
মেঘনা নদীতে জাহাজের চালকসহ সাত জনকে হত্যায় ক্ষোভ প্রকাশ করে হারুনুর রশিদ বলেন, আমাদের সাত জন সহকর্মী মারা গেছেন। আরও একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এ ঘটনায় আমাদের সহকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তাই প্রশাসনের কাছে আমাদের সুস্পষ্ট আবেদন, সঠিক তদন্তের মাধ্যমে এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে হবে। নিহতের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে ২০ লাখ টাকা সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ প্রদান করা। আর সন্ত্রাসীদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে।
তিনি বলেন, আমরা সরকারকে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে নিয়ে যেতে চাই না। কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী সারা দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হচ্ছে, এটি হতে থাকবে। পাশাপাশি আগামী ৭২ ঘণ্টার মধ্যে সরকার অপরাধীদের আইনের আওতায় আনতে ব্যর্থ হলে ২৬ ডিসেম্বর দিবাগত রাত ১২টার পর থেকে বাংলাদেশের সম্পূর্ণ নৌপথ বন্ধ ঘোষণা করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)