সাড়ে ১৩ হাজার কোটি টাকার বকেয়া বিরোধ:
৬ বছর মামলা চালিয়ে সরকারকে সমঝোতার প্রস্তাব গ্রামীণফোন ও রবির
, ২২ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১২ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৮ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
অডিটের সাড়ে ১৩ হাজার কোটি টাকা বকেয়া নিয়ে ছয় বছর ধরে চলা বিরোধ মেটাতে সরকারকে সমঝোতার প্রস্তাব দিয়েছে গ্রামীণফোন ও রবি। এই দুই মোবাইল অপারেটর আদালতে মামলা চালিয়ে এলেও এখন সালিশের মাধ্যমে সমাধানের পথ খুঁজছে। তারা বলছে, এতে সময়, সম্পদ ও পারস্পরিক স্বার্থ বজায় থাকবে।
২০১৬ সালে গ্রামীণফোন ও রবির আর্থিক কর্মকা-ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিটিআরসি অডিট বা নিরীক্ষা করে। এতে ১৯৯৬-২০১৪ সাল পর্যন্ত তরঙ্গের মূল্য পরিশোধ, লাইসেন্স ফি, কর-ভ্যাটসহ নানা বিষয় দেখা হয়। অডিটের পর গ্রামীণফোনের কাছে ১২ হাজার ৫৮০ কোটি টাকা এবং রবির কাছে ৮৬৭ কোটি ২৩ লাখ টাকা পাওনা দাবি করে বিটিআরসি।
দাবিতে আপত্তি থাকলেও গ্রামীণফোন ২ হাজার কোটি টাকার বেশি এবং রবি ১৩৮ কোটি টাকা পরিশোধ করেছে। ২০১৮ সালে বিটিআরসির পাওনা দাবির বিপরীতে অপারেটর দুটি আদালতে পৃথক মামলা করেছে।
তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর গ্রামীণফোন ও রবি নিয়ন্ত্রণ সংস্থাকে চিঠি দিয়েছে। চিঠিতে গ্রামীণফোন জানিয়েছে, নিরীক্ষা দাবির টাকা নিয়ে ছয় বছর ধরে মামলা চলছে। দীর্ঘ সময়, প্রক্রিয়া ও কারিগরি জটিলতা বিবেচনায় বিষয়টি সালিশি পদ্ধতিতে সমাধান করতে চায় কোম্পানি।
গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর বলেন, সমঝেতায় যে সমাধানই হোক, যদি সেটা আইনি কাঠামোর ভেতরে হয় তাহলে দুই পক্ষই সেটা মেনে নেবে ও সেই অবস্থানেই থাকবে।
পারস্পরিক স্বার্থ বজায় রাখতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে রবি। রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার সাহেদ আলম বলেন, যেভাবে অডিট করা হয়েছিল, সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। আরবিট্রেশনে যদি এটি সমাধান হয়, তবে আমরা স্বাগত জানাই।
একসময় বিরোধ নিষ্পত্তি নিয়ে কোনো রকম আলোচনা এড়িয়ে চললেও এখন সালিশের মাধ্যমে সমাধান খতিয়ে দেখছে বিটিআরসি। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী বলেন, টেলিকম ইন্ডাস্ট্রির ৯৩-৯৪ শতাংশ রাজস্ব আসে মোবাইল অপারেটরদের কাছ থেকে। তাদের একটি বিরোধ রয়েছে; আর্বিট্রেশনে যাওয়ার আগে আইনি ভিত্তি, সুবিধা-অসুবিধা সরকারকে বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাসের সুপারভাইজারের কাছে মিললো ৬ হাজার ইয়াবা
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুয়া বিজিবি পরিচয়ে ছিনতাই, পোশাক-ওয়াকিটকিসহ আটক ৩
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি ডায়ালাইসিস মেশিন বন্ধ, নেপথ্যে ভারতীয় কোম্পানি
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৭ মাত্রার বেশি ভূমিকম্পে ফায়ার সার্ভিসও ক্ষতিগ্রস্ত হতে পারে
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল, একমুঠোও জোটেনি বন্যার্তদের ভাগ্যে
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও, ৫০ কারারক্ষীকে তলব
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চট্টগ্রামে গ্যাস সংকট তীব্র: শিল্পে উৎপাদন কমেছে, চুলায় নেই আগুন
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চট্টগ্রাম ওয়াসার পানির দাম বাড়ানোর প্রস্তাব, ক্যাবের প্রতিবাদ
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঢাকায় ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই আমেরিকার: মার্কিন জেনারেল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












