মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা

৬৮০ কোটি টাকার নদীরক্ষা প্রকল্পে অনিয়ম-দুর্নীতি

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, সকাল ৭:৪৬

ঝালকাঠি সংবাদদাতা:
পানি উন্নয়ন বোর্ডের নদীর তীররক্ষা কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ৬৮০ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটারের বেশি এলাকাজুড়ে প্রকল্পটিতে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের বালু, ব্লক তৈরিতে বালুর অনুপাতে কম সিমেন্ট ও কম ওজনের জিও ব্যাগ। এসব অনিয়মের কারণে ইতোমধ্যে প্রকল্প থেকে একজন এসওকে প্রত্যাহার করা হয়েছে।
এছাড়া বাতিল করা হয়েছে ব্লক তৈরির কাজে ব্যবহৃত বালু, জিও ব্যাগ ও ব্লক। ব্যাগে মানসম্মত বালু না থাকা, বাতিল করা বালু এখনো ফিল্ড থেকে না সরানো এবং প্রকল্পের আওতাভুক্ত ঝুঁকিপূর্ণ জায়গায় জিও ব্যাগ না ফেলাসহ নানা অনিয়মে পুরো কাজের বাস্তবায়ন প্রক্রিয়া প্রশ্নের মুখে পড়েছে।
একনেকের সভায় অনুমোদিত প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৬৮০ কোটি ১৩ লাখ টাকা। ‘সুগন্ধা নদীর ভাঙন হতে ঝালকাঠি জেলার সদর ও নলছিটি উপজেলার বিভিন্ন এলাকা রক্ষা’ নামের প্রকল্পটির আয়তন ১৩.২১৫ কিলোমিটার। চলতি বছরের জানুয়ারিতে শুরু হয়েছে, শেষ হবে ২০২৭ সালের জুনে। সদর উপজেলায় ১৮টি এবং নলছিটিতে ১৬টিসহ মোট ৩৪টি প্যাকেজে এই কাজ হওয়ার কথা থাকলেও শুরু হয়েছে মাত্র ১৭টির। বাকি প্যাকেজগুলোর এখনো কাজ শুরুই হয়নি।
পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, এখানে নদী প্রতিরক্ষা, প্রাক প্রতিরক্ষা ও মজবুতকরণ- এ তিনটি ভাগে নদী রক্ষার কাজ চলছে। সুগন্ধা নদীর তীরবর্তী সদর উপজেলার ভাটারিকান্দা, শহরের বাসস্ট্যান্ড ও কুতুবনগর এলাকা এবং নলছিটির তিমীরকাঠিতে ভাঙন রোধে ১৫টি ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজ বাস্তবায়ন করবে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ইতোমধ্যে ২১ শতাংশ কাজ শেষ হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে ১৫ শতাংশ বিল দেওয়া হয়েছে।
অনিয়মের প্রকৃত চিত্র জানতে গত ৯ নভেম্বর সকালে ঝালকাঠির কুতুব নগরে সরেজমিনে সেখানে দেখা যায় ইতিপূর্বে নিম্নমানের বালু দিয়ে ব্লক তৈরি করা হয়েছে। বিষয়টি এলাকাবাসীর নজরে আসলে পানি উন্নয়ন বোর্ড ওই বালু ব্যবহার নিষিদ্ধ করে দায়িত্বরত এসওকে প্রত্যাহার করে নেয়। এছাড়া ঠিকাদারকে সাইট থেকে নিম্নমানের বালু অপসারণের জন্য চিঠি দেয়।
কতুবনগরের এই প্রকল্পের কাজ সম্পর্কে অভিযোগ করে এলাকার বাসিন্দা মাসুম খলিফা জানান, পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারি প্রতিষ্ঠানের যোগসাজশে এখানে নিম্নমানের কাজ করে যাচ্ছিল। বালুর বিষয়টি ধরা পড়ায় এখন তা বাতিল করেছে। ব্লক তৈরিতে ছয়টি বালুতে একটি সিমেন্ট দেওয়ার নিয়ম থাকলেও ১২টি বালুতে একটি সিমেন্ট দেওয়া হচ্ছে। জিও ব্যাগে গাঁথনি বালু দেওয়ার নিয়ম থাকলেও দেওয়া হচ্ছে ভিটে বালু। এছাড়া মাত্র এক এফএম বালু দিয়ে ব্লক তৈরি করা হচ্ছে।
তবে এ অভিযোগ ভিত্তিহীন বলেছে নির্বাহী প্রকৌশলী নিলয় পাশা। সে বলেছে, জিও ব্যাগে গাঁথনি বালু দিতে হবে এমন কোনো নিয়ম নেই। ভিটে বালুতে ০.৮ এফএম থাকলেই হবে। ছয়টি বালুতেই একটি সিমেন্ট দেওয়া হচ্ছে বলে তিনি জানান।
শুধু কুতুবনগরই নয়, এই প্রকল্পের সদর উপজেলার ভাটারাকান্দা প্যাকেজেও গিয়েও দেখা যায় অনিয়মের চিত্র। ১০ নভেম্বর সকাল সোয়া ৯টায় সাইটে গিয়ে দেখা যায়, শ্রমিকরা ব্লক ঢালাইয়ের কাজ করছেন। কিন্তু সেখানে পানি উন্নয়ন বোর্ডের কোনো তদারককারি নেই। ফোন দেওয়া হলে ঘণ্টাখানেক পর আসেন এই প্যাকেজের এসও ওহিদুল ইসলাম। এখানে এক কিলোমিটার এলাকায় জিও ব্যাগ ও ব্লক ফেলা হচ্ছে।
তিনি বলেন, এখানে তিনটি প্যাকেজের কাজে ইতোমধ্যে ৫০ হাজার ব্লক ও বরাদ্দ এক লাখ ৮০ হাজার জিও ব্যাগের অধিকাংশই নদীতে ডাম্পিং করা হয়েছে। এখন পাঁচ থেকে ছয় হাজার জিও ব্যাগ বাকি রয়েছে। ইতোমধ্যে টাস্কফোর্স নিম্নমানের হওয়ায় ১০টি ব্লক বাতিল করেছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ ১৪ মিনিট আগে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ১৫ মিনিট আগে পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা ১৭ মিনিট আগে সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন ১৮ মিনিট আগে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ১৯ মিনিট আগে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার ৩০ মিনিট আগে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত ৩২ মিনিট আগে রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা ৩৮ মিনিট আগে জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা… ১ ঘণ্টা আগে মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। পুলিশ জানা… ১ ঘণ্টা আগে ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিত ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিত ১ ঘণ্টা আগে ঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবল যশোরের অভয়নগরে ভৈরব নদে লাইটার জাহাজের ধাক্কায় বালুভর্তি একটি বাল্কহেড ডুবে গেছে। সোমবার (১৬ নভেম্বর) ভোর ৫টার… ১ ঘণ্টা আগে