৬৩. প্রসঙ্গ: পীর-মাশায়িখ, বুযূর্গানে দ্বীন, পিতা-মাতা, উস্তাদ প্রমুখ সম্মানিত ব্যক্তিবর্গ উনাদেরকে কদমবুছী করা খাছ সুন্নত
দ্বীন ইসলাম উনার ফতওয়া: রাজারবাগ শরীফ-এর হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি মাসিক আল বাইয়্যিনাত-এর ১২তম সংখ্যার বাতিলপন্থীদের উক্ত বক্তব্য খ-ন করে প্রমাণ করে দিয়েছেন যে, কদমবুছীর প্রমাণ শরীয়তে রয়েছে।
কেননা বুখারী শরীফ, মুসলিম শরীফসহ ছিহাহ্ সিত্তার অসংখ্য হাদীছ শরীফ-এ রয়েছে যে, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ উনারা স্বয়ং আখিরী রসূল, হাবীবুল্লাহ্, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে কদমবুছী করেছেন। সুতরাং, পীর-মাশায়িখ, বুযূর্গানে দ্বীন, পিতা-মাতা, উস্তাদ প্রমূখ সম্মানিত ব্যক্তিবর্গ উরাদেরকে কদমবুছী করা খাছ সুন্নত।
[এ সম্পর্কে বিস্তারিত জানতে হলে মাসিক আল বাইয়্যিনাত-এর ৬, ১২, ১৭, ১৮, ৪৯, ৫৫, ৬১, ৬২, ৬৫, ৭৮, ৮২, ৮৯, ৯২ ও ৯৮তম সংখ্যাগুলো পাঠ করুন]
[দলীলসমূহঃ বুখারী শরীফ, আবূ দাঊদ শরীফ, তিরমিযী শরীফ, ইবনে মাজাহ্ শরীফ, মিরকাত, ফতহুল বারী, আশয়াতুল লুময়াত, আইনী, ক্বাযীখান, আলমগীরী, ইবনে আবী শায়বা ইত্যাদি]
৬৪. প্রসঙ্গ: দোয়াল্লীনকে যোয়াল্লীন পড়লে নামায ফাসেদ হয়ে যায়
বাতিলপন্থীদের বক্তব্য: আরবী ‘দোয়াদ’ অক্ষরটিকে ‘যোয়াদ’ উচ্চারণ করতে হবে। সূরা ফাতিহা-এর ‘দোয়াল্লীন’কে ‘যোয়াল্লীন’ পড়তে হবে। নচেৎ নামায হবে না। নাঊযুবিল্লাহ!
দ্বীন ইসলাম উনার ফতওয়া: আমাদের হানাফী ক্বারী এবং রাবীগণ উনাদের মতে এবং আহলে সুন্নত ওয়াল জামায়াতের ফতওয়া মতে ‘দোয়াদ’কে ‘যোয়াদ’ আর ‘দোয়াল্লীন’কে ‘যোয়াল্লীন’ পড়া নাজায়িয ও হারাম এবং নামায ফাসিদ হওয়ার কারণ। এটার উপরই ফতওয়া। এর বিপরীত মত পোষণকারীরা বাতিল ও গোমরাহ্।
[এ সম্পর্কে বিস্তারিত জানতে হলে মাসিক আল বাইয়্যিনাত-এর ২৭, ৩৮, ৪৮, ৫১ ও ৫২তম সংখ্যাগুলো পাঠ করুন]
[দলীলসমূহঃ তাফসীরে আযীযী, জাজরী, গায়াতুল বয়ান, কাওয়ায়িদে সামারকন্দ, তহাবী, আলমগীরী, খাজানাতুল আহকাম, কাযীখান, খুলাছাতুল ফতওয়া, কবীরী, ছগীরী ইত্যাদি]
৬৫. প্রসঙ্গ: মেয়েদের পায়ে মেহেদী ব্যবহার করা সুন্নত
বাতিলপন্থীদের বক্তব্য: মেয়েদের পায়ে মেহেদী বা মেন্দি ব্যবহার করা জায়িয নেই। কেননা নবীজি তিনি দাড়িতে মেহেদী ব্যবহার করেছেন।
দ্বীন ইসলাম উনার ফতওয়া: মেয়েদের হাতে মেহেদী ব্যবহার করা যেরূপ জায়িয ও সুন্নত। তদ্রুপ পায়ে ব্যবহার করাও জায়িয ও সুন্নত এবং ছহীহ হাদীছ শরীফ দ্বারাই প্রমাণিত। আর নবীজি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দাড়িতে ব্যবহার করেছেন একথা সঠিক নয় বরং ছহীহ ও গ্রহণযোগ্য বক্তব্য হলো- নবীজি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কখনোই দাড়ি মুবারক-এ মেহেদী ব্যবহার করেননি। বিনা তাহক্বীকে কোন জায়িযকে নাজায়িয বলা সুস্পষ্ট কুফরী বা ঈমান বিনষ্ট হওয়ার কারণ।
[এ প্রসঙ্গে বিস্তারিত জানতে হলে মাসিক আল বাইয়্যিনাত-এর ২৪ ও ৩৫তম সংখ্যা পাঠ করুন।]
[দলীলসমূহঃ আবূ দাঊদ শরীফ, তিরমিযী শরীফ, শামায়েলে তিরমিযী, উম্মুল মু’মিনীনগণের সীরাত গ্রন্থ ইত্যাদি]
৬৬. প্রসঙ্গ: তাকবীরে তাশরীক তিনবার পাঠ করা মুস্তাহাব-সুন্নত
বাতিলপন্থীদের বক্তব্য: তাকবীরে তাশরীক একবারই পাঠ করবে তিন বার পাঠ করার কোন প্রমাণ নেই।
দ্বীন ইসলাম উনার ফতওয়া: জ্বিলহজ্ব মাসের ৯ তারিখ ফজর থেকে ১৩ তারিখ আছর পর্যন্ত যে তাকবীর পাঠ করা হয় তাকেই তাকবীরে তাশরীক বলে। এই তাকবীর প্রতি নামাযের পর একবার পাঠ করা ওয়াজিব। আর তিনবার পাঠ করা মুস্তাহাব-সুন্নত। পৃথিবীর বিখ্যাত সকল ফিক্বাহ্র কিতাবেই তাকবীরে তাশরীক তিনবার পাঠ করার কথা উল্লেখ আছে। কাজেই যারা বলে তিনবার পাঠ করার কোন প্রমাণ নেই, তারা চরম জাহিল ও গোমরাহ।
[এ প্রসঙ্গে বিস্তারিত জানতে হলে মাসিক আল বাইয়্যিনাত-এর ৯১ ও ১০২তম সংখ্যাগুলো পাঠ করুন।]
[দলীলসমূহঃ আইনী, মারাকিউল ফালাহ, শামী, আলমগীরী, শরহে তুহফা, শরহে নিকায়া, হাশিয়ায়ে তাহতাবী, দুররুল মুখতার, রদ্দুল মুহতার ইত্যাদি ]
আরও পড়ুন
সব ›
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।