৫ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরে যেতে চাই না -তারেক রহমান
নিজস্ব সংবাদদাতা:
জাতিকে সঠিকপথে পরিচালিত করার আশ্বাস দিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা আর ৫ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরে যেতে চাই না। সেই সময়ে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, আমাদের সমস্যা ছিল, সমস্যা আছে। কিন্তু আমরা ৫ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরে যেতে চাই না।
মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে তা কমিয়ে আনার প্রতি গুরুত্বারোপ করে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে তা কমিয়ে আনতে হবে। পতপার্থক্য যেন মতবিরোধের পর্যায়ে না যায়। প্রতিহিংসা ও প্রতিশোধের পরিণতি কী হতে পারে তা দেশের মানুষ ৫ আগস্ট দেখেছে।
‘নতুন প্রজন্ম আশা দেখতে চাচ্ছে। আমরা জাতিকে সঠিক ডাইরেকশনে নিয়ে যেতে পারব।’
জনগণের ভোটে ক্ষমতায় গেলে সাংবাদিকদের কাছে গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করেন বলে জানান তারেক রহমান।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।