৫০ বছরের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধে জড়িয়েছে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল
, ১০ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৭ সাদিস ১৩৯১ শামসী সন , ২৯ নভেম্বর, ২০২৩ খ্রি:, ০৯ অগ্রহায়ণ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
গত ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজায় আগ্রাসন শুরু করে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল। এরই মধ্যে ৪৮ দিন অতিবাহিত এই যুদ্ধের। ৪৯তম দিনে এসে যুদ্ধবিরতি শুরু হয়েছে। আগামী চারদিন এই যুদ্ধবিরতি চলবে।
এদিকে, যুদ্ধ পরিচালনায় এরই মধ্যে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে ফেলেছে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল। আগামী দিনে এ খরচ আরো বাড়বে বলে জানিয়েছে একটি বেসরকারি আর্থিক পরামর্শক সংস্থা। আনুমানিক হিসেবে চলতি বছর ও আগামী বছরে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের আনুমানিক যুদ্ধব্যয় হচ্ছে চার হাজার ৮০০ কোটি ডলার।
হিসাব-নিকাশ করে বলা হচ্ছে, দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের এ যুদ্ধ হতে পারে অর্ধ শতকের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধ। যার কারণে ঋণে জড়াতেও পারে তেল আবিব।
দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের সংস্থা লিডার ক্যাপিটাল মার্কেটের তথ্যানুসারে, এই ব্যয়ের দুই-তৃতীয়াংশ বহন করবে তেল আবিব। যুক্তরাষ্ট্রের সহায়তা তহবিল থেকে আসবে বাকি অংশ।
এর আগে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের রাষ্ট্রীয় অর্থনৈতিক পরিষদের এক ঘোষণায় জানানো হয়, এবারের যুদ্ধে খরচ হবে পাঁচ হাজার ৪০০ কোটি ডলার। তবে সাম্প্রতিক এ হিসাব সে তুলনায় অনেকটাই কম।
গত অক্টোবরে অর্থমন্ত্রণালয় জানিয়েছিল, গাজায় প্রতিদিনের হামলায় দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের ব্যয় হচ্ছে ২৭ কোটি ডলার। আরো বলেছিল, যুদ্ধের সমাপ্তি মানেই ক্ষতির সমাপ্তি নয়।
লিডার ক্যাপিটাল মার্কেটের এসব তথ্য বিশ্লেষণ করে ব্লুমবার্গ বলছে, সম্ভবত দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল অর্ধ শতাব্দীর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধে জড়িয়েছে। সংস্থাটি যে পরিসংখ্যান উত্থাপন করেছে তাতে দেশটির অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে বৈদেশিক ঋণের দারস্থ হতে হবে।
গত ৭ অক্টোবর হামাসের হামলায় দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলে এক হাজার ২০০ এর বেশি মানুষ নিহত হয়। এরপর সর্বাত্মক হামলায় গাজায় ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। যাদের মধ্যে ১০ হাজারের বেশি নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন ৩০ হাজারের বেশি ফিলিস্তিনি। সূত্র: আনাদোলু এজেন্সি
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












