৫০০ টাকায় ৮৮ লাখ শেয়ার, শ্বশুরের প্রভাব দেখালেন পুত্রবধূ!
, ২৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ সাবি’, ১৩৯৩ শামসী সন , ১৫ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
শেয়ারবাজারে বিনিয়োগকারীদের ছোটখাটো ভুলের জন্য কমিশন, চার্জ আর নিয়মের জাঁতাকলে পিষ্ট হওয়ার নজির হরহামেশাই মিলছে। অথচ মাত্র ৫০০ টাকা জমা দেখিয়েও ৮৮ লাখ ইউনিট শেয়ার ক্রয় করা যায়! আরও চমকপ্রদ তথ্য হলো, নিজ নামে ব্যাংক হিসাব না থাকলেও শুধুমাত্র ব্রোকারেজ হাউসের বিও অ্যাকাউন্ট ব্যবহার করে সাড়ে ৩০ কোটি টাকা উত্তোলন ও বিদেশে পাচার করা হয়েছে।
অবিশ্বাস্য হলেও নুসরাত নাহার নামের এক বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দ্বৈত নাগরিক এমন কর্মকা- ঘটিয়েছে। শুধু তাই নয়, বিও অ্যাকাউন্টে প্রায় ৫০ কোটির বেশি সন্দেহজনক লেনদেনেরও তথ্য রয়েছে। অন্যদিকে, বিপুল পরিমাণ লেনদেন করলেও নুসরাত নাহারের নামে বাংলাদেশে আয়কর নথি নেই। অর্থাৎ বিপুল পরিমাণ টাকা লেনদেন করে ব্যবসা করলেও সরকারকে আয়কর দেয়নি সে।
কোম্পানির বিও হিসাব ব্যবহার করে সরাসরি ৩০.৫৬ কোটি টাকা উত্তোলন করে বিদেশে পাচার, মানিলন্ডারিং ও শেয়ার জালিয়াতির সঙ্গে সংশ্লিষ্ট নুসরাত নাহারের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে সে সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরের পুত্রবধূ এবং আওয়ামী লীগের সাবেক এমপি ব্যবসায়ী ইউসুফ আবদুল্লাহ হারুনের মেয়ে। সে একসময় সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যানও ছিলো। অর্থাৎ ক্ষমতার অপব্যবহারে এমন অপকর্ম হয়েছে- এটা পরিষ্কার।
শেয়ারবাজার, ব্যাংক ও দুদক থেকে পাওয়া নথিপত্র বিশ্লেষণ করে দেখা গেছে, সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবির ক্ষমতার প্রভাব ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে ব্যবহার করে তার পুত্রবধূ নুসরাত নাহারের নামে কোটি কোটি টাকা পাচার, অবৈধ বিনিয়োগ ও সন্দেহজনক লেনদেন করেছে।
যদিও বিও হিসাবে এমন অস্বাভাবিক লেনদেনের বিষয়ে জানতে চাইলে ব্রোকারেজ হাউস বিএলআই ক্যাপিটাল লিমিটেডের কোম্পানি সেক্রেটারি মিথুন দত্ত কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে। সে বলেছে, ‘এ বিষয়ে আমি কথা বলতে বাধ্য নই। আমি কোনো জবাব দিতে চাই না।’
অন্যদিকে, দুদকের অনুসন্ধানের বিষয়ে জানতে চাইলে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন বলেন, দুদকের চলমান অনুসন্ধানে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। অভিযোগ-সংশ্লিষ্ট ব্যক্তি যত ক্ষমতাশালী হোক না কেন দুদক রেকর্ডপত্র যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে থাকে। অনুসন্ধান কর্মকর্তার প্রতিবেদন অনুযায়ী কমিশনের অনুমতি-সাপেক্ষে এক্ষেত্রেও আইনি পদক্ষেপ নেবে দুদক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












