৪২ লাখ মামলার পাহাড়
, ১২ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৪ আশির, ১৩৯১ শামসী সন , ২৩ মার্চ, ২০২৪ খ্রি:, ০৯ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
দেশের বিভিন্ন আদালতে অনিষ্পন্ন মামলার মহাজট লেগে আছে। লঘুদ-ের মামলা নিষ্পত্তিতেও যুগের পর যুগ কেটে যায়। ১০ থেকে ৫০ বছরেও অনেক মামলা নিষ্পত্তি হয় না। দেওয়ানি মামলার বিচারে দীর্ঘসূত্রিতা যেন রেওয়াজে পরিণত হয়েছে। ফলে যুগ যুগ ধরে বহুবিধ সংকটে পড়ে মামলার ভারে জর্জরিত বিচার বিভাগ। মামলা নিষ্পত্তিতে গতি ফেরাতে গিয়েও দেরি হচ্ছে।
শুধু নিম্ন আদালতই নয়, মামলার পাহাড় জমেছে উচ্চ আদালতেও। গেল একদশক ধরে মামলা দায়েরের চেয়ে মামলা নিষ্পত্তির হার নিম্নমুখী। এতেই অনিষ্পন্ন মামলা বেড়েছে নজিরবিহীনভাবে। জট নিরসনে মহাপরিকল্পনা হাতে নিয়েও কাজের কাজ হয়নি। সব উদ্যোগই মুখ থুবড়ে পড়েছে।
পরিসংখ্যান বলছে, বর্তমানে উচ্চ আদালতসহ সারা দেশের আদালতগুলোতে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় ৪২ লক্ষাধিক। জানা গেছে, বিচারকের স্বল্পতা, সাক্ষীদের গরহাজির, বার বার সময় প্রার্থনা ও কিছু আইনজীবীর ভূমিকার কারণে প্রতিদিন মামলার সংখ্যা বাড়ছে।
আইনজীবীরা বলছেন, মামলা দায়েরের তুলনায় নিষ্পত্তি কম। মামলা বাড়ছে ১০০টি। নিষ্পত্তি হচ্ছে না তার অর্ধেকও। এতে জটের পরিসংখ্যান দ্রুতগতিতে বাড়ছে। আদালতের কর্মঘণ্টা বাড়ানো, হাইকোর্টের সব বেঞ্চে রিট আবেদন, ফৌজদারি ও দেওয়ানি মামলার শুনানির এখতিয়ার, বাৎসরিক অবকাশ কমানো গেলে কিছুটা হলেও জট কমানো সম্ভব হবে।
গত ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত তথ্যানুযায়ী, আপিল বিভাগে ২১ হাজার ১৮৪টি মামলা বিচারাধীন। যার সংখ্যা এখন ২২ হাজার ছাড়িয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মনজিল মোরসেদ বলেন, মামলাজট শুরু হয় বিচারিক আদালত থেকে। কিন্তু এ জট কমাতে আগে থেকেই সরকারের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। এখন থেকে পরিকল্পনা নিয়ে নিম্ন আদালতের কর্মঘণ্টা বাড়ানো, হাইকোর্টের সব বেঞ্চে রিট আবেদন, ফৌজদারি ও দেওয়ানি মামলার শুনানির এখতিয়ার, বাৎসরিক অবকাশ কমানো গেলে কিছুটা হলেও জট কমানো সম্ভব হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কিস্তির টাকা তুলতে গিয়ে ৬ বছরের শিশুর সম্ভ্রমহরণ, এনজিওকর্মী আটক
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারাদেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক মন্ত্রীর ফ্ল্যাট যেন বিশ্বখ্যাত ব্র্যান্ড শপ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে ময়লা ফেলা নিয়ে দ্বন্দ্ব, পরিচ্ছন্নতাকর্মী গুলিবিদ্ধ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে -প্রধানমন্ত্রী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুলাই অন্ততপক্ষে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছে -রিজভী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাণিজ্য সংগঠনের বিধিমালায় আসছে বড় পরিবর্তন
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ স্থাপনে কাজ চলছে -মন্ত্রী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারত থেকে বাংলাদেশে আসছে ২০০ ব্রডগেজ রেলকোচ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুলাইয়ের ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৯৪ কোটি ডলার
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)