রূপপুর চালুর জন্য রিজার্ভ রাখতে হবে ১৯শ মেগাওয়াট গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র
নিজস্ব প্রতিবেদক:
পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট চলতি বছরের এপ্রিলে জাতীয় গ্রিডে সংযুক্ত হওয়ার কথা রয়েছে। তার জন্য বিকল্প হিসেবে অন্তত ১ হাজার ৯০৭ মেগাওয়াট সক্ষমতার গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রস্তুত রাখার সুপারিশ করা হয়েছে রাশিয়ান পরামর্শক প্রতিষ্ঠানের পক্ষ থেকে। কোনো কারণে রূপপুরে বিঘœ ঘটলে বিকল্প কেন্দ্র থেকে যেন সরবরাহ নিশ্চিত করা যায় সেজন্যই এ পরামর্শ দেয়া হয়েছে। সেক্ষেত্রে চলতি বছর সেচ, রমজান মাস ও গ্রীষ্ম মৌসুমে গ্যাসভিত্তিক অন্তত আট হাজার মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশে তীব্র লোডশেডিং হওয়ার শঙ্কার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে জানতে চাইলে বিপিডিবির চেয়ারম্যান রেজাউল করিম বলেন, গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রিজার্ভ রাখার বিষয়টি রূপপুর কর্তৃপক্ষ পিজিসিবির মাধ্যমে আমাদের জানিয়েছে। বিপিডিবির পক্ষ থেকে সেটি বিদ্যুৎ ও জ্বালানি বিভাগকে জানিয়েছি। বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। শিগগিরই বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের যৌথ বৈঠকে বিষয়টি আলোচনা করা হবে। এরপর সিদ্ধান্ত নেয়া হবে।
জানতে চাইলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের শীর্ষ এক কর্মকর্তা নাম অপ্রকাশিত রাখার শর্তে বলেন, রূপপুর চালু করতে রাশিয়ান পরামর্শক প্রতিষ্ঠানের এ সুপারিশ বহু আগের। এটা পিজিসিবি, জ্বালানি বিভাগকে অনেক আগেই অবহিত করা আছে।
রাশিয়ার অর্থায়নে পাবনার রূপপুরে বিদ্যুৎ কেন্দ্র। চালুর জোর প্রস্তুতি নিয়ে এগোচ্ছে নির্মাণাধীন প্রতিষ্ঠান ও বাংলাদেশের অন্তর্র্বতী সরকার। যদিও এ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ পেতে আগামী অক্টোবর পর্যন্ত লেগে যেতে পারে বলে জানিয়েছেন প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।