২৭৮ কোটি টাকার পাঠ্যপুস্তক কিনবে সরকার
, ২৯ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৮ ছালিছ, ১৩৯১ শামসী সন , ১৭ আগস্ট, ২০২৩ খ্রি:, ০২ ভাদ্র শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
২০২৪ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিকের জন্য ২৭৮ কোটি ৩১ লাখ ৬৬ হাজার ৩২৪ টাকা ব্যয়ে পাঠ্যপুস্তক কিনতে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
প্রাথমিক ও মাধ্যমিকের জন্য ৭ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার ২৪৬টি পাঠ্যপুস্তক কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে প্রাথমিকের ৩ কোটি ৫৩ লাখ, ৮১ হাজার ২৩৯টি পাঠ্যপুস্তক এবং মাধ্যমিকের জন্য ৪ কোটি ৪৫ লাখ ৫৭ হাজার ৭টি পাঠ্যপুস্তক রয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সভার সিদ্ধান্ত সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আমিন উল আহসান।
তিনি বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির জন্য ৯৪ কোটি ২৮ লাখ ৭০ হাজার ৯৫৩ টাকা দিয়ে ৩ কোটি ৫৩ লাখ ৮১ হাজার ২৩৯টি বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের অধীন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক ৬ষ্ঠ ও সপ্তম শ্রেণির জন্য ১৮০ কোটি ২ লাখ ৯৫ হাজার ৩৭১ টাকায় ৪ কোটি ৪৫ লাখ ৫৭ হাজার ৭টি বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
অতিরিক্ত সচিব আমিন উল আহসান জানান, আজ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে অনুমোদনের জন্য ৭টি প্রস্তাব উপস্থাপন করা হয়। সবগুলো প্রস্তাব অনুমোদন দেওয়া হয়ছে।
এর মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ৩টি, বাণিজ্য মন্ত্রণালয়ের একটি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি এবং রেলপথ মন্ত্রণালয়ের একটি প্রস্তাবনা ছিল। অনুমোদিত এ সাত প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ৮৩৮ কোটি ৭৭ লাখ ৫৪ হাজার ২৭৮ টাকা। সম্পূর্ণ অর্থ জিওবি থেকে ব্যয় হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ২ লাখ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১৩ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার, কারাগারে জামাত কর্মী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খোলাবাজারে বিক্রির সময় ৫ ব্যারেল জ্বালানি তেল জব্দ -২৮০০ লিটার তেল মজুত করে কৃত্রিম সংকট
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঘর ভাগাভাগির সালিশেই প্রাণ গেলো এক ভাইয়ের
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভবদহ পানিবদ্ধতার স্থায়ী সমাধান খুঁজছে সরকার -জ্বালানি প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বেসরকারি কিছু মেডিকেল কলেজে শিক্ষার বদলে ব্যবসা চলছে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১০ এপ্রিলের মধ্যে এমপিদের আবাসন বরাদ্দ দেয়া হবে -চিফ হুইপ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান যুদ্ধ অবৈধ: তুরস্ক
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশকে কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বানাতে চাই না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)