২৫ বছর ধরে বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র, কেড়েছে ৪৫ লাখের বেশি প্রাণ
, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল-কায়েদার ১৯ হামলাকারী চারটি বাণিজ্যিক বিমান ছিনতাই করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও পেন্টাগনে আঘাত হানার ২৫ বছর পেরিয়ে গেছে। ওই হামলায় প্রাণ হারায় প্রায় ৩ হাজার মানুষ।
এরপর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে শুরু হয় একের পর এক যুদ্ধ, যা একটি প্রজন্মের জন্য ওয়াশিংটনের পররাষ্ট্রনীতির গতিপথ বদলে দেয়। ২০০১ সালের পর থেকে এমন কোনো বছর নেই, যখন বিশ্বের কোথাও না কোথাও যুক্তরাষ্ট্রের দখলদার বাহিনী বোমা হামলা চালায়নি। এসব যুদ্ধে লাখো মানুষের জীবন বিপর্যস্ত হয়েছে।
কথিত ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’: প্রাণ গেছে ৪৫ লাখের বেশি:
৯/১১ হামলার এক মাসেরও কম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে হামলা চালায়। তৎকালীন সন্ত্রাসী প্রেসিডেন্ট বুশ এটিকে (কথিত) ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’ হিসেবে অভিহিত করে। এরপর আফগানিস্তান, ইরাক এবং মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন মুসলিম দেশে শুরু হয় একের পর এক দীর্ঘস্থায়ী যুদ্ধ ও দখলদার অভিযান।
ব্রাউন ইউনিভার্সিটির ওয়াটসন ইনস্টিটিউটের ‘কস্ট অব ওয়ার’ প্রকল্পের হিসাব অনুযায়ী, ২০০১ সালের পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত যুদ্ধগুলোতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আনুমানিক ৪৫ লাখ থেকে ৪৭ লাখ মানুষ মারা গেছে। এর মধ্যে প্রায় ৯ লাখ ৪০ হাজার মানুষের মৃত্যু সরাসরি যুদ্ধের কারণে। আর রোগ, অপুষ্টি ও স্বাস্থ্যগত জটিলতায় পরোক্ষভাবে মারা গেছে ৩৬ লাখ থেকে ৩৮ লাখ মানুষ।
আফগানিস্তান যুদ্ধে নিহত ১ লাখ ৭৬ হাজার:
২০০১ সালের ৭ অক্টোবর যুক্তরাষ্ট্র ‘অপারেশন এনডিউরিং ফ্রিডম’ শুরু করে। কয়েক সপ্তাহের মধ্যেই তালেবান সরকারের পতন ঘটে। কিন্তু যুদ্ধ চলতে থাকে প্রায় ২০ বছর।
কস্ট অব ওয়ার প্রকল্পের বিশ্লেষণ অনুযায়ী, আফগানিস্তানে সরাসরি যুদ্ধের কারণে আনুমানিক ১ লাখ ৭৬ হাজার মানুষ মারা যায়। ক্ষুধা, রোগ ও চিকিৎসা না পাওয়ার কারণে আরও কয়েক লাখ মানুষের মৃত্যু হয়। যুদ্ধের আগে আফগানিস্তানের ৬২ শতাংশ মানুষ খাদ্যনিরাপত্তাহীনতায় ভুগছিলো। যুদ্ধের পর তা বেড়ে দাঁড়ায় ৯২ শতাংশে। যুদ্ধের সময় পুঁতে রাখা অবিস্ফোরিত গোলাবারুদ ও স্থলমাইন এখনো বেসামরিক মানুষকে হত্যা ও পঙ্গু করছে। ২০২১ সালে তালেবান আবারও আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়।
ইরাক যুদ্ধে নিহত ৩ লাখ ১৫ হাজার:
এর দুইবছরেরও কম সময় পর, ২০০৩ সালের ১৯ মার্চ যুক্তরাষ্ট্র ইরাকে হামলা শুরু করে। সেখানে সরাসরি যুদ্ধে ৩ লাখের বেশী বেসামরিক প্রাণ হারায়।
বিমান ও ড্রোন হামলা:
স্থলযুদ্ধের পাশাপাশি পাকিস্তান, ইয়েমেন, সোমালিয়া, আফগানিস্তান এবং ইরাক ও সিরিয়ায় আইএসবিরোধী অভিযানে ব্যাপকভাবে বিমান ও ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র। এসব অভিযানের অনেকগুলো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
২০০৪ সাল থেকে ব্যুরো অব ইনভেস্টিগেটিভ জার্নালিজমের হিসাবে- পাকিস্তানে যুক্তরাষ্ট্র ৪২৩টি হামলা চালিয়েছে। এতে আনুমানিক ২ হাজার ৪৯৯ থেকে ৪ হাজার নিহত হয়েছে। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক ৪২৪ থেকে ৯৬৬ জন।
ইয়েমেনে অন্তত ১৮৬টি হামলা ও অভিযান চালানো হয়। এতে অন্তত ৮৫৩ জন নিহত হন, যাদের মধ্যে ১৫৮ জন বেসামরিক নাগরিক।
সোমালিয়ায় ২০০১ থেকে ২০১৬ সালের মধ্যে ১৯ থেকে ২৩টি হামলায় ১৮৮ থেকে ২৭৬ জন নিহত হন।
২০১১ সালে গাদ্দাফির বিরুদ্ধে লিবিয়ায় বিক্ষোভ দমনের সময় বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য জাতিসংঘের ম্যান্ডেটের আওতায় যুক্তরাষ্ট্র ও ন্যাটোর নেতৃত্বে বিমান হামলা শুরু হয়।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, সাত মাসে লিবিয়ায় প্রায় ৯ হাজার ৭০০টি হামলা চালানো হয়। পরে বিদ্রোহীদের হাতে গাদ্দাফি আটক ও নিহত হয়।
২০১৪ সালে ইরাক ও সিরিয়ায় আইএসবিরোধী যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অভিযান ‘অপারেশন ইনহেরেন্ট রিজলভ’ শুরু হয়। এতে ব্যাপক বিমান ও স্থল অভিযান চালানো হয় এবং হাজার হাজার বোমা নিক্ষেপ করা হয়।
২০১৮ সালের মধ্যে ওই অভিযানে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রাণহানি ঘটে। মার্কিন কর্মকুত্তারা ১ হাজার ৪১৭ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার কথা স্বীকার করলেও সামরিক অভিযানে বেসামরিক ক্ষয়ক্ষতির হিসাব রাখা অলাভজনক সংস্থা এয়ারওয়ার্সের ধারণা, প্রকৃত নিহতের সংখ্যা ৮ হাজার ২৬৪ থেকে ১৩ হাজার ৩৬০ জনের মধ্যে।
বাস্তুচ্যুত ৩ কোটি ৮০ লাখের বেশি:
কস্ট অব ওয়ার প্রকল্পের হিসাব অনুযায়ী, ৯/১১-পরবর্তী যুদ্ধগুলোর কারণে আফগানিস্তান, ইরাক, পাকিস্তান, ইয়েমেন, সোমালিয়া, ফিলিপাইন, লিবিয়া ও সিরিয়ায় ৩ কোটি ৮০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তাদের কেউ দেশ ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন, আবার কেউ নিজ দেশেই ঘরবাড়ি হারিয়েছে।
দুই দশকের বেশি সময় পরও মানুষ ঘরছাড়া হচ্ছেন।
গত বছর ইরান ও পাকিস্তান প্রায় ২৯ লাখ আফগানকে সীমান্ত পেরিয়ে দেশে ফিরে যেতে বাধ্য করে। ইরাকে মার্কিন আগ্রাসনের দুই দশক পরও ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলের বিরুদ্ধে নেদারল্যান্ডসে লাখো মানুষের বিক্ষোভ
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিরিয়া-সৌদির প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই, ৪০.৩ কোটি ডলার ঋণের সমঝোতা
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আরও দুর্বল হলো ইসরায়েলি প্রধানসন্ত্রাসীর অবস্থান, সমর্থন হারালো নিজ জোটের দলেরই
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুদ্ধ উত্তেজনায় প্রতিরক্ষা খাতকে যেভাবে শক্তিশালী করছে ইরান
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আল-আকসায় ঢুকে ২ হাজার ইসরায়েলির তান্ডব
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরাইলী সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান ব্রিটিশ এমপিদের
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাহাড়জুড়ে বরফের আস্তরণ, অথচ বরফ নয়!
০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভারত ও মিয়ানমার সীমান্তের বিস্ময়কর গ্রাম ‘লংওয়া’
০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আমাকে অভিশংসন করতে এলে ডেমোক্র্যাটরা ধ্বংস হয়ে যাবে : ড্রাম্প
০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












