২৩ সেকেন্ডে ২১ বার বেত্রাঘাত শিশু শিক্ষার্থীকে
লক্ষ্মীপুরে একটি মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বেদম প্রহার করেছে শিক্ষক। প্রকাশিত এ ঘটনাটি ৩৫ সেকেন্ডের। এর মধ্যে প্রথম ২৩ সেকেন্ড পর্যন্ত শিশুটিকে মেরেছে শিক্ষক। ওই ২৩ সেকেন্ডে শিশুটিকে ২১ বার বেত্রাঘাত করা হয়।
জানা গেছে, চেয়ারে এক পা তুলে বেত হাতে ক্রমাগত শিশু শিক্ষার্থীকে পিটিয়ে চলেছে এক শিক্ষক। তিনি শিশুটিকে পেটাতে পেটাতেই কান ধরে ওঠবস করতে বলে। এর পরও নিস্তার মেলেনি। যখন শিশুটি কান ধরে ওঠবস করছিল, তখনো সে তাকে পেটাচ্ছিলো।
খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনাটি লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জের আলীপুর নুরানী মাদ্রাসার। শিশুটি সেখানে হিফজ বিভাগে পড়ে। বয়স মাত্র আট বছর।
অভিযুক্ত শিক্ষকের নাম-পরিচয়ও জানা যায়নি। মাদ্রাসাটির অধ্যক্ষের নম্বরে কল করে বন্ধ পাওয়া গেছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।