২০৩০ সালের মধ্যে পর্যটন খাতে কাজ করবে ৭২ লাখ মানুষ
নিজস্ব প্রতিবেদক:
আগামী ২০৩০ সালের মধ্যে পর্যটন খাতে ৭২ লাখ ২৫ মানুষ প্রত্যক্ষভাবে কাজ করবে বলে জানিয়েছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবু তাহের মুহাম্মদ জাবের। তিনি বলেন, এখানে আমরা এত দক্ষ মানুষ কোথায় পাবো? আমরা একটা আন্তর্জাতিক মানের ট্রেনিং ইনস্টিটিউট গড়ে তোলার কাজ করছি। এখানে যারা পড়াশোনা করবেন, তারা শুধু দেশেই নয়, বিদেশেও কাজের সুযোগ পাবে।’
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) কক্সবাজারের শৈবাল হোটেলে আয়োজিত ‘কক্সবাজার: আশা-প্রত্যাশার পর্যটন’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, রেস্টুরেন্ট আমাদের একটি শিল্প। এই শিল্প নিয়ে কীভাবে কাজ করা যায়, এ নিয়ে ট্যুরিজম বোর্ড কাজ করবে। একইসঙ্গে এই শিল্পের সঙ্গে যারা যারা সম্পৃক্ত; যেমন শিল্প মন্ত্রণালয়, এনবিআর সবাইকে নিয়ে বসে একটা সমাধানে আসার উদ্যোগ আমরা নেবো।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।