১ হাজার ৪২ কোটি টাকার সেতু অর্ধনির্মিত, নির্মাণ যন্ত্রতে মরিচা
, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
পটুয়াখালী সংবাদদাতা:
এক হাজার ৪২ কোটি টাকা ব্যয়ে পায়রা নদীর ওপর নির্মাণ হওয়ার কথা ছিল ১.৬ কিলোমিটার দীর্ঘ একটি সেতু। লক্ষ্য ছিল পটুয়াখালী থেকে পিরোজপুর হয়ে খুলনা ও মোংলার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন। এতে কৃষিপণ্য দ্রুত বাজারজাতের পাশাপাশি শিক্ষার্থী, সাধারণ মানুষ ও জরুরি রোগীদের যাতায়াত সহজ হওয়ার কথা ছিল। তবে বছরের পর বছর পেরিয়ে গেলেও সেই স্বপ্নের সেতু এখনও পূর্ণতা পায়নি।
পটুয়াখালী শহর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে পায়রাকুঞ্জ এলাকায় নির্মাণাধীন সেতুটির কাজ ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে বন্ধ রয়েছে। নির্মাণস্থলে পড়ে থাকা যন্ত্রপাতিতে ধরেছে মরিচা। অর্ধনির্মিত অবকাঠামোও পড়ে আছে আগের অবস্থায়। সেতুর অপেক্ষায় নদীর দুই পাড়ের মানুষ।
২০২০ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। ১.৬ কিলোমিটার দীর্ঘ সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয় ১ হাজার ৪২ কোটি টাকা এবং ২০২৩ সালের শেষ নাগাদ কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাজ শেষ হয়নি। বর্তমানে প্রকল্পটির আর্থিক অগ্রগতি মাত্র ২০ শতাংশ এবং ভৌত অগ্রগতি ২৬ শতাংশ।
সেতুটি নির্মিত হলে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগে বড় পরিবর্তন আসার কথা। বিশেষ করে মির্জাগঞ্জ, সুবিদখালী, পটুয়াখালী সদরসহ আশপাশের এলাকার কৃষকেরা কম সময়ে ও কম খরচে পণ্য বিভিন্ন বাজারে নিতে পারতেন। কিন্তু সেতু না থাকায় এখনো নদী পারাপারের ওপর নির্ভর করতে হচ্ছে। কৃষকদের অভিযোগ, এতে পরিবহন ব্যয় বাড়ার পাশাপাশি অনেক সময় পণ্য সময়মতো বাজারে নিতে না পারায় ন্যায্যমূল্য থেকেও বঞ্চিত হতে হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাস-ট্রাকের নিরাপত্তা নিয়ে পরিবহন মালিক সমিতির জরুরি সতর্কতা
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আইফোনের জন্য’ কুবি শিক্ষকের ছেলে খুন!
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩ সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী’
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে -প্রতিমন্ত্রী অমিত
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে -ত্রাণমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মানসম্মত মাছের খাদ্য নিশ্চিতে কঠোর নজরদারি চালাচ্ছে সরকার -মৎস্য প্রতিমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জমির মৌজার সঠিক মূল্য নির্ধারণের জন্য কমিটি হচ্ছে -মীর শাহে আলম
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘসময় ধরে দেশের শিক্ষাব্যবস্থার মান ক্ষতিগ্রস্ত করা হয়েছে -রিজভী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমিষ বাদ দিচ্ছেন নিম্ন আয়ের মানুষ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)