(১) জ্ঞান ফিরে পেয়েই তিনি বললেন, মহাসম্মানিত নূরুর রহমত মুবারক (চেহারা মুবারক) না দেখা পর্যন্ত আমি কোন কিছুই আহার করবো না
একবার সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি সংকল্প মুবারক করলেন, পবিত্র কা’বা শরীফ ঘৃহে প্রকাশ্যে একাত্মবাদের ঘোষণা দিবেন।
হযরত ইবরাহীম খলীলুল্লাহ আলাইহিস সালাম উনার প্রতিষ্ঠিত মহাপবিত্র কা’বা শরীফ উনার চত্বরে বহুযুগ পরে সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার পবিত্র যবান মুবারক থেকে ধ্বনিত হলো চিরসুন্দর মহান সত্ত্বা উনার অস্তিত্ব মুবারক ও উনার মহাসম্মানিত রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের পরিচয় সম্বলিত কালিমায়ে ত্বাইয়্যিবা উনার বাক্য মুবারক। এটাই ছিলো মহাপবিত্র কা’বা শরীফ চত্বরে একাত্মবাদের প্রথম ঘোষণা। যা শ্রবণ করা মাত্রই কাফেরদের গাত্র দহন শুরু হয়ে গেলো। প্রতিহিংসার আগুন আক্রমণ করতে বাধ্য করলো।
কাফেরদের অতর্কিত আঘাতে রক্তাক্ত দেহে সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটে পড়েন সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি। উনার রক্তে লেখা হলো মহাপবিত্র কা’বা ঘর মুবারকে প্রথম বারের মতো দ্বীন ইসলাম প্রচারের ইতিহাস।
সংজ্ঞাহীন অবস্থায় উনাকে বাড়ি নিয়ে যাওয়া হলো। সারা দিন পর সন্ধ্যায় তিনি জ্ঞান ফিরে পান। উনার প্রথম প্রশ্ন ছিলো নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কেমন আছেন?
শত চেষ্টা করেও উনার মা উনাকে কিছু খাওয়াতে পারেননি। একটি কথাই তিনি বলছিলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে স্বচক্ষে না দেখা পর্যন্ত তিনি কিছুই খাবেন না।
সেই অসুস্থ শরীর নিয়েই তিনি রাতের অন্ধকারে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছে হাজির হলেন। তিনি নিজের সর্বাধিক প্রিয় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে দেখা মাত্রই নিজের সমস্ত কষ্টের কথা ভুলে গেলেন। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
-মুহম্মদ আলমগীর হুসাইন মুরাদী।
আরও পড়ুন
সব ›
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ…
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।