১ কেজি চিনির উৎপাদন ব্যয় ৫৪২ টাকা!
, ১৫ ডিসেম্বর, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
ঝিনাইদহ সংবাদদাতা:
মোবারকগঞ্জ চিনিকলের (মোচিক) সরকারি ভ্যাট ও ব্যাংকের সুদ দিয়ে প্রতি কেজি চিনি উৎপাদন ব্যয় হচ্ছে ৫৪২ টাকা। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে প্রতি কেজি চিনিতে ৪১৭ টাকা লোকসান দিয়ে শুরু করে আখ মাড়াই।
তথ্য মতে, গত মাড়াই মৌসুমে চিনি উৎপাদন হার ছিল অন্য অর্থবছরের থেকে অনেক কম। গত অর্থবছরে ২৫’শ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও অর্জিত হয় মাত্র ১৮’শ ৭১ মেট্রিক টন। এছাড়া মিলটিতে অপারেশনাল লস দেখানো হয়েছে ৩৪ কোটি ও ব্যাংক ঋণের সুদ দেখানো হয়েছে ৩৬ কোটি টাকা। সব মিলিয়ে ৭০ কোটি টাকা লোকসানের বোঝা আর ৩৫০ কোটি টাকা ব্যাংকের দেনা মাথায় নিয়ে আবার আখ মাড়াই মৌসুম উদ্বোধন করা হয়েছে।
গত জুমুয়াবার মোবরাকগঞ্জ চিনিকলে আড়ম্বর করে ৫৮তম মাড়াই মৌসুম শুরু করা হয়।
মোচিক এলাকার কৃষকদের অভিযোগ, মিলের কর্মকর্তা ও সিবিএ নেতাদের লাগামহীন দুর্নীতি, কর্তব্য অবহেলা ও অদক্ষতার কারণে মিলটি ঐতিহ্য হারাচ্ছে। এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে অতিরিক্ত অদক্ষ জনবল নিয়োগের ফলে মিলকে প্রতি বছর বেতন ভাতা বাবদ অতিরিক্ত টাকা গুনতে হয়।
আব্দুর রহমান নামে এক কৃষক বলেন, আখের মূল্য না থাকার কারণে চাষিরা আখ চাষে আগ্রহ হারিয়েছে। এতে ঝিনাইদহের পশ্চিমাঞ্চলের বোড়াই, নারায়ণপুর, কাশিমনগর, হলিধানী ও ঝিনাইদহ শহরের গোপীনাথপুর এলাকার আখ ক্রয় কেন্দ্র বছরের পর বছর বন্ধ রয়েছে। সেখানে এখন পালংশাক ও সবজির আবাদ হচ্ছে।
মিল সংশ্লিষ্টদের দাবি, মোচিক বন্ধ থাকলে কর্মচারীদের বেতন ভাতা বাবদ বছরে আট কোটি টাকা আর চালালে ৫০ থেকে এক’শ কোটি টাকা পর্যন্ত লোকসান হয়। ফলে চালানোর থেকে না চালানো সরকারের জন্য ভালো। আর চালাতে হলে মিলটি আধুনিকায়ন করলে আবারও লাভের মুখ দেখতে পারবে মোচিক।
অবিশ্বাস্য চিনির উৎপাদন ব্যয় নিশ্চিত করে মোচিকের জিএম (ফাইন্যান্স) হিরণ বিশ্বাস বলেছে, ১৯৬৫ সালে স্থাপিত সেই পুরানো যন্ত্রপাতি দিয়ে চিনি উৎপাদন করা হচ্ছে। মিলটিতে কোনো আধুনিকতার ছোঁয়া লাগেনি। ব্রিটিশ আমলের যন্ত্রাংশে মেরামতসহ ব্যবস্থাপনা বাবদ প্রতি বছরই বাড়ছে জ্বালানিসহ অন্যান্য খরচ। এ কারণে প্রতি বছর লোকসানের বোঝা বাড়ছে।
মিলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম বলেন, প্রতি বছর যে লোকসান হয় তার বেশিরভাগ ব্যাংক ঋণ ও সরকারের ভ্যাট বাবাদ পরিশোধ করতে হয়। এরপরও গত বছর মিলটিতে অপারেশনাল লস হয়েছে ৩৪ কোটি টাকা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় পাচ্ছে বাংলাদেশ
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ্রুত জনসংখ্যা হারাচ্ছে যুক্তরাষ্ট্রের যে ১০ শহর
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা তাপপ্রবাহে বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন, গরমে গলছে সড়কের পিচ
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ভ্যানিটি ব্যাগে করে পদত্যাগপত্র নিয়ে গেছেন শেখ হাসিনা’!
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে ভাইয়ের হাতে ভাই খুন, ছোট ভাই গ্রেফতার
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান থাকছেন খুরশীদ, বাংলাদেশ ব্যাংকের সাফ কথা
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পদত্যাগ করলো পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মৃত্যুবরণ করেছেন
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬ দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুগের মওদূদী সাদিক কায়েম, মন্তব্য পাটওয়ারীর
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্য হয়েই সরকার তেলের দাম বাড়িয়েছে -জ্বালানি প্রতিমন্ত্রী
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গুপ্ত-চাঁদাবাজরা জামাতে আশ্রয় নিয়েছে -রিজভী
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)