১৭ বছরে বগুড়ায় ১৭ হাজার কোটি টাকার উন্নয়ন, মাঠে শুধুই দুর্ভোগ
, ২৮ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৮ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০৪ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
বগুড়া সংবাদাদতা:
গত ১৭ বছরে বগুড়ার উন্নয়নের নামে সরকারি খাতে খরচ হয়েছে ১৭ হাজার কোটি টাকা। কিন্তু এত ব্যয়ের পরও নাগরিক জীবনমানের সূচকে বগুড়া আজও পিছিয়ে। শহর থেকে গ্রাম সবখানেই দুর্ভোগ নিত্যসঙ্গী।
তালিকা বিশ্লেষণে দেখা যায়, ২০০৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত ১৭ বছরে বগুড়া জেলা ও নগর এলাকায় উন্নয়ন খাতে ব্যয় হয়েছে ১৭ হাজার কোটি টাকার বেশি। এই ব্যয়ের সবচেয়ে বড় অংশ গেছে সড়ক ও যোগাযোগ খাতে। জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক, শহরের প্রধান সড়ক, গ্রামীণ সড়ক ও ব্রিজ-কালভার্ট নির্মাণ ও সংস্কারে ব্যয় ধরা হয়েছে প্রায় ৪ হাজার ৫০০ থেকে ৫ হাজার কোটি টাকা। কিন্তু একই সড়কে বারবার সংস্কার, নিম্নমানের কাজ এবং রক্ষণাবেক্ষণের অভাবে এই বিপুল ব্যয়ের সুফল টেকসই হয়নি।
পৌরসভার আওতায় ড্রেনেজ, সড়ক কার্পেটিং, ফুটপাত, স্ট্রিটলাইট ও বাজার অবকাঠামো উন্নয়নে ব্যয় হয়েছে ৩ হাজার ৫০০ কোটি টাকা। কাগজে এসব প্রকল্পে শহরের চেহারা বদলানোর কথা থাকলেও বাস্তবে বর্ষা এলেই বগুড়ার বড় অংশ পানিবদ্ধতায় ডুবে যায়, অন্ধকারাচ্ছন্ন থাকে প্রতিটি সড়ক।
নদীভাঙন রোধ ও নদীশাসন খাতে ব্যয় হয়েছে আরও বড় অঙ্ক। যমুনা, বাঙালি, করতোয়া ও ইছামতী নদীর তীর সংরক্ষণ, জিওব্যাগ ফেলা, কংক্রিট ব্লক বসানো এবং নদী খননের জন্য পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ৩ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। অথচ প্রতিবছর নতুন নতুন এলাকা নদীগর্ভে বিলীন হচ্ছে, ভিটেমাটি হারাচ্ছে হাজার হাজার পরিবার।
শিক্ষা অবকাঠামো খাতে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে স্কুল-কলেজ ভবন নির্মাণ ও সংস্কারে ব্যয় হয়েছে ২ হাজার কোটি টাকা। ভবন বেড়েছে কিন্তু শিক্ষক সংকট, শ্রেণিকক্ষের মান এবং শিক্ষার গুণগত উন্নয়ন নিয়ে প্রশ্ন থেকেই গেছে।
স্বাস্থ্য খাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল সম্প্রসারণ ও বিভিন্ন যন্ত্রপাতি ক্রয়ে ব্যয় হয়েছে ১ হাজার ৫০০ কোটি টাকা। তবে জনবল ঘাটতি, যন্ত্রপাতির অচলাবস্থা ও ব্যবস্থাপনার দুর্বলতায় সাধারণ মানুষ প্রত্যাশিত সেবা পাচ্ছে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












