১৬ ডিসেম্বর উপলক্ষে আসামে ‘এয়ার শো’ করছে ভারতীয় বিমানবাহিনী
, ২০ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ সাবি’, ১৩৯৩ শামসী সন , ১২ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ২৭ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন আয়োজনের অংশ হিসেবে আসামে এয়ার শো- এর আয়োজন করেছে দেশটির বিমান বাহিনীর ইস্টার্ন কমান্ড। গতকাল বুধবার রাজ্যের ডিব্রুগড় জেলার মোহনবাড়িতে আয়োজন করা হয়েছে এই এয়ার শো।
এই এয়ার শো বা প্রদর্শনীমূলক বিমান মহড়ায় ওড়ানো হয় ভারতীয় বিমান বাহিনীর সুখোই সু-৩০ ফাইটার্স, ডোরনিয়ের ডো-২২৮ সারভেইলেন্স এয়ারক্রাফট, আন্তোনভ এএন-৩২ ট্রান্সপোর্ট প্লেন, চিনুক হেভি লিফট হেলিকপ্টার এবং এমআই-১৭ হেলিকপ্টার।
ইস্টার্ন কমান্ড শাখার কর্মকর্তারা জানিয়েছে, ভারতীয় বিমান বাহিনীর অপারেশনাল দক্ষতা, নির্ভুলতা এবং পেশাদারিত্বকে উপস্থাপন করাই এই এয়ার শো-এর প্রধান উদ্দেশ্য।
শিডিউল সময় অনুযায়ী, বুধবার সকাল ৯টায় শুরু হয় এই এয়ার শো, শেষ হয় দুপুর ২টা ৩০ মিনিটে।
এয়ার শো-এর পাশাপাশি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার এবং এর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন আলোকচিত্র ও প্রকাশনার প্রদর্শনী এবং মুক্তিযুদ্ধ বিষয়ক একটি চলচ্চিত্রও প্রদর্শন করা হয়। সূত্র: পিটিআই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)