তিস্তা সেচ ক্যানেল:
১৪০০ কোটি টাকার ‘অপরিকল্পিত’ প্রকল্পের পদে পদে অনিয়ম
, ২৩ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নীলফামারী সংবাদদাতা:
রংপুর, দিনাজপুর ও নীলফামারী জেলার কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১ হাজার ৪৫২ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে তিস্তা সেচ ক্যানেল সংস্কার ও সম্প্রসারণের মেগা প্রকল্প হাতে নিয়েছিল পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। প্রকল্পের ৯০ শতাংশ কাজ শেষের দাবি করা হলেও মাঠপর্যায়ের বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। পদে পদে অনিয়ম, আর নি¤œমানের কাজে অতিষ্ঠ খোদ কৃষকরা। প্রকল্পের নামে লাখ লাখ গাছ কাটা ও কৃষিজমির টপসয়েল সরানোর মতো কাজে ভোগান্তিতেও পড়েছেন স্থানীয়রা।
এ বিশাল বাজেটের প্রকৃত সুফল যেন প্রান্তিক চাষির দোরগোড়ায় পৌঁছায়, সেজন্য সরকারের উচ্চপর্যায়ের কঠোর ও নিরপেক্ষ তদন্ত দাবি করছেন ভুক্তভোগী কৃষকরা।
সেচ ক্যানেলে পানি দিতে গিয়ে শুষ্ক মৌসুমে তিস্তা ব্যারাজের ভাটির প্রবাহ সম্পূর্ণ আটকে দেওয়ায় ব্রহ্মপুত্রের মোহনা পর্যন্ত ৯০ কিলোমিটার নদীপথ এখন পানিশূন্য মরুভূমিতে পরিণত হয়েছে।
সরেজমিনে নীলফামারীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকরা নিজস্ব অর্থায়নে ক্যানেলের ধারে গভীর নলকূপ ও ব্যক্তিগত সেচপাম্প বসিয়ে পানি তুলছেন শুকনো তিস্তা সেচ নালায়। লক্ষ্য সেই পানি যেন ক্যানেলের মাধ্যমে কোনোমতে দূরের ফসলি জমিতে পৌঁছায়।
নীলফামারী সদরের সেচ ক্যানেল এলাকার কৃষক রফিকুল ইসলাম, জয়নাল, আলমগীর হোসেনসহ অন্তত ২০ জন চাষি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কোটি কোটি টাকা খরচ করে সরকারের এই প্রকল্প দিয়ে আমাদের কী লাভ হলো, যদি নিজেদের টাকাই খরচ করতে হয়? বছরের পর বছর এসব নালায় পানি আসে না।’
জলঢাকা ও ডিমলা এলাকার কৃষকরা জানান, গত বছর খালের যে অংশ সিসি ঢালাই করা হয়েছিল, পানি আসার আগেই তা ধসে পড়েছে। এছাড়া কারিগরি ও প্রকৌশলগত ত্রুটির কারণে বেশিরভাগ এলাকায় সংস্কার করা সেচনালা বা খালের তলদেশ আশপাশের ফসলি জমির চেয়ে অনেক নিচু হয়ে গেছে। ফলে অনেক ক্যানেলে পানি থাকলেও তা আর স্বয়ংক্রিয়ভাবে জমিতে পৌঁছাচ্ছে না। বাধ্য হয়ে কৃষকরা নিজেদের পাম্পের পানি নালায় ফেলে জমি বাঁচানোর চেষ্টা করছেন।
তাদের ভাষ্যমতে, কিছু নালার কাঠামো এতটাই দুর্বল যে পানি ছাড়লে উপকারের চেয়ে উল্টো বাঁধ ভেঙে জমি তলিয়ে যাওয়ার ঝুঁকি বেশি।
খেসারত দিচ্ছে টপসয়েল
২০২২ সালে শুরু হওয়া এই প্রকল্পের মেয়াদ ২০২৪-এ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় তা বাড়ানো হয়েছে ২০২৬ পর্যন্ত। দরপত্র অনুযায়ী, ক্যানেলের পাড় মজবুত ও টেকসই করার জন্য বাইরে থেকে ট্রাকে করে মাটি এনে ভরাট করতে হবে। কিন্তু বাস্তবে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো খরচ বাঁচাতে খালের তলদেশ এবং পাশের আবাদি জমির উর্বর উপরিভাগের মাটি (টপসয়েল) কেটেই পাড় বাঁধানোর কাজ চালাচ্ছে।
কিশোরগঞ্জ সেচ প্রকল্প এলাকার বাসিন্দা বুলবুল আহমেদ ও আব্দুল মজিদসহ অন্তত ১০ জন অভিযোগ করেন, ঠিকাদারের লোকজন খরচ বাঁচাতে নালার তলদেশ ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ক্যানেলের পাড়ে দিচ্ছে। এতে একদিকে আবাদি জমি নষ্ট হচ্ছে, অন্যদিকে ক্যানেলের বাঁধগুলো নরম ও ঝুঁকিপূর্ণ হওয়ায় সামান্য পানির চাপেই ভেঙে পড়ছে।
স্থানীয়দের ভাষ্যমতে, বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা থেকে তারা গ্রামবাসী মিলে ক্যানেল পাড়ে মানববন্ধন ও প্রতিবাদ করেছিলেন। কিন্তু এর জেরে ঠিকাদার ও পাউবোর সংশ্লিষ্ট ব্যক্তিরা এসে উল্টো তাদের ওপর চড়াও হন এবং হামলার ঘটনা ঘটে।
সিসি ঢালাইয়ে অনিয়ম
ক্যানেল টেকসই করতে যে সিসি ঢালাই ও কার্পেটিং করা হয়েছে, তা অত্যন্ত নি¤œমানের সামগ্রী দিয়ে তৈরি হওয়ায় নির্মাণের কয়েক মাসের মধ্যেই ভেঙে ধসে পড়ছে।
এছাড়া ক্যানেলের তলদেশ ও পাড় রক্ষায় যেখানে নিয়ম অনুযায়ী টেকসই ও দীর্ঘস্থায়ী জিওব্যাগ ফেলার কথা, সেখানে ব্যয় কমাতে ফেলা হয়েছে অত্যন্ত নি¤œমানের সাধারণ চটের বস্তা, যা অল্প দিনেই পচে ধসে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। অভিযোগ উঠেছে, পাউবোর কিছু কর্মকর্তার তদারকির অভাবেই ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো এই অনিয়ম করার সুযোগ পেয়েছে।
অনিয়মের এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্মকর্তাদের বক্তব্য চিরাচরিত। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী এবং সৈয়দপুর পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী আখিনুজ্জামান জানান, নির্দিষ্ট কোনো এলাকায় কাজে অনিয়ম বা ত্রুটির সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে অবশ্যই ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে -খাজা আসিফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেই কুমির ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অন্য দেশ থেকে ভিসা নিয়ে বাংলাদেশিদের পাচার ও বিক্রি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হলো এমপিপুত্রকে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তারেক রহমানের চীন সফরে কৌশলগত সম্পর্ক আরও গভীর হবে, আশা বেইজিংয়ের
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারা দেশে ৩৪৫৭টি সোলার ইরিগেশন বসানো হয়েছে -জ্বালানিমন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে পত্রিকা ১৪৩৬ ও অনলাইন নিউজ পোর্টাল ৪৭৪টি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অনুমোদন প্রক্রিয়া ‘সহজ’ হচ্ছে, ১৪ দিনে ব্যবসা শুরু করা যাবে -বাণিজ্যমন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চলতি অর্থবছরের রাজস্বঘাটতি ৮৮ হাজার কোটি টাকা হতে পারে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭০০ বছর পর শাহজালাল মাজারের দানের টাকাও যাচ্ছে সরকারী নিয়ন্ত্রণে!
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫ আর্থিক প্রতিষ্ঠানে বসছে প্রশাসক
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












