১০ দিন তরমুজ না খেলে সব পচে যাবে -সমাজকল্যাণমন্ত্রী
, ১০ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২২ আশির, ১৩৯১ শামসী সন , ২১ মার্চ, ২০২৪ খ্রি:, ০৭ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি বলেছেন, অসৎ ব্যবসায়ীরা তরমুজের দাম বাড়িয়ে দিল। আমরা যদি ঠিক করি, ৭ দিন-১০ দিন সারাদেশে কেউ তরমুজ খাবো না, ব্যবসায়ীদের তরমুজ তো সব পচে শেষ হয়ে যাবে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) দুপুরে রাজশাহীর বাগমারার উপজেলায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখার সময় ভিন্ন এক প্রসঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী এ মন্তব্য করেন।
দীপু মনি বলেন, আমরা দাম বাড়লে আরও বেশি কিনি। আর যত বেশি কিনি অসৎ ব্যবসায়ীরা আরও বেশি দাম বাড়ায়। পৃথিবীর অন্যান্য দেশে জিনিসের দাম বাড়লে সেই জিনিস লোকে কম কেনে বা বয়কট করে।
তিনি বলেন, আমাদের দেশে যে পণ্যের দাম বাড়তে থাকে, আমরা ওটা আরও বেশি কিনে কিনে ছোটখাটো মজুতদার হয়ে যাই। সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। সব মানুষের পাশেই আমাদের সরকার আছে এবং থাকবে।
মন্ত্রী আরও বলেন, কিছু ব্যবসায়ী বাজারে জিনিসপত্রের দাম বাড়িয়ে মানুষকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে। এ রমাদ্বান শরীফ মাস সিয়াম সাধনার মাস, সংযমের মাস। সংযম তো সবার জন্যই, আপনার-আমার জন্য যেমন, সরকারের জন্য তেমন, ব্যবসায়ীদের জন্যও তাই। সংযম ব্যবসায়ীদেরই দেখাতে হবে।
তিনি বলেন, সরকার অনেক পণ্যের দাম বেঁধে দিচ্ছে, নানা কিছু করছে, সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে যেন মানুষ এ সময়ে একটু স্বস্তিতে থাকে। কিছু কিছু ব্যবসায়ী তারপরও ঝামেলা করছে। সরকার তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে। আমরা চাই আপনারা সবাই সজাগ থাকুন, সচেতন থাকুন।
আর্থিক মন্দা:
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-পাকিস্তানের প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা জোরদারে আলোচনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনসিপির দুই শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিএমপির সাবেক কমিশনারসহ ৩ জনের মৃত্যুদণ্ড
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পিতা-মাতার ভরণপোষণ আইন সংশোধন হবে -সমাজকল্যাণমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ -বাণিজ্যমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
-৫শ ও ১ হাজার টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডে ঝুলে আছে ৬৭ হাজার আবেদন
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘চীনের সাথে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে’
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জমি দিয়ে ফ্ল্যাট নিলেই ‘কোটি টাকার’ করের ফাঁদ!
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পারসোতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)