১০০ টি চমৎকার ঘটনা
ঘটনা-২৪ কৃতজ্ঞতায় বৃদ্ধি; অকৃতজ্ঞতায় ধ্বংস
, ০৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৬ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ২৫ অক্টোবর, ২০২৩ খ্রি:, ০৯ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) মহিলাদের পাতা
এরপর তিনি মহান আল্লাহ পাক উনার সাথে সাক্ষাত করলেন, কথাবার্তাও বললেন। ফিরে আসার সময় ওই তিনজনের প্রশ্নের কথা উনার মনে পড়ে গেলো। তখন তিনি মহান আল্লাহ পাক উনার নিকট প্রথম সেই গরীব মহিলার প্রশ্নটি পেশ করলেন। জানতে চাইলেন যে, সে গরীব মহিলা কি করলে স্বচ্ছলতা অর্জন করতে পারবে? জবাবে মহান আল্লাহ পাক বললেন, “আপনি তাকে বেশি বেশি শুকরিয়া আদায় করতে বলবেন।” তারপর ধনী মহিলার প্রশ্ন পেশ করলেন যে, কি করলে তার ধনসম্পদ কমে যাবে? মহান আল্লাহ পাক জবাবে বললেন, “আপনি তাকে বলবেন সে যেন আমার প্রতি শুকরিয়া আদায় না করে।” অতঃপর হাত-পা বিহীন লোকটির প্রশ্ন পেশ করলেন যে, কেন তাকে এমন ভাবে সৃষ্টি করা হলো? মহান আল্লাহ পাক উত্তর দিলেন, “আমি তাকে জাহান্নামের একটি ছিদ্র বন্ধ করার জন্য সৃষ্টি করেছি।”
সাক্ষাত শেষ করে প্রশ্নগুলোর জবাব নিয়ে হযরত কালীমুল্লাহ আলাইহিস সালাম তিনি যখন ফিরে আসছিলেন, তখন প্রথমে হাত-পা বিহীন লোকটির সাথে সাক্ষাত হলো। তিনি তাকে মহান আল্লাহ পাক উনার ফায়সালা জানালেন। বললেন “তোমাকে দিয়ে মহান আল্লাহ পাক জাহান্নামের একটি ছিদ্র বন্ধ করবেন বলে সৃষ্টি করেছেন”। হাত-পা বিহীন লোকটি শুনেই বলে উঠলো, “আলহামদুলিল্লাহ! মহান আল্লাহ পাক তিনি আমাকে একটা কাজের জন্য সৃষ্টি করেছেন।” এটা বলার সাথে সাথেই লোকটির হাত পা গজিয়ে গেলো। সে পূর্ণাঙ্গ মানুষ হয়ে গেলো। সুবহানাল্লাহ! তারপর সাক্ষাত হলো, ধনী মহিলার সাথে। হযরত কালীমুল্লাহ আলাইহিস সালাম তিনি তাকেও মহান আল্লাহ পাক উনার ফায়সালা শুনালেন। বললেন, “মহান আল্লাহ পাক তোমাকে বলেছেন যে, তুমি যেন মহান আল্লাহ পাক উনার প্রতি শুকরিয়া আদায় না করো।” শুনে ধনী মহিলা বলল, “হে হযরত কালীমুল্লাহ আলাইহিস সালাম! এটা কিভাবে সম্ভব? যিনি আমাকে এত ধন সম্পদ নিয়ামত দান করলেন আমি উনার শুকরিয়া আদায় করবো না! অবশ্যই আমি লক্ষ কোটি বার উনার শুকরিয়া আদায় করি, আরো বেশি বেশি যেন উনার শুকরিয়া আদায় করতে পারি।” এটা বলার সাথে সাথে মহিলার ধন সম্পদ আগের তুলনায় কুদরতিভাবে আরও বহুগুণে বেড়ে গেলো। সুবহানাল্লাহ! সবশেষে সাক্ষাত হলো সেই গরীব মহিলার সাথে। তাকে যখন মহান আল্লাহ পাক উনার ফায়সালা জানানো হলো যে, সে যেন মহান আল্লাহ পাক উনার বেশি বেশি শুকরিয়া আদায় করে; এটা শুনে সে বললো, “হে হযরত কালীমুল্লাহ আলাইহিস সালাম! এটা আপনি কি বললেন? আমার ঘর-বাড়ি নেই, খাবার নেই, কোনো সম্পদ নেই! আমি কিসের জন্য শুকরিয়া আদায় করবো?” এটা বলার সাথে সাথে একটা জোর বাতাসের ঝাপটা এসে সেই মহিলা ও তার কিঞ্চিত যা কিছু ছিল সব সহ তাকে ধ্বংস করে দিলো। নাঊযুবিল্লাহ!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান আল্লাহ পাক তিনি যার অন্তরকে প্রসারিত করেন তাকেই হিদায়েত দান করেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল উনার ইন্তিজামকারী বিনা হিসাবে সম্মানিত জান্নাতে প্রবেশ করবেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হীলাহ্ বিবাহ এবং তার শরয়ী ফায়সালা (৪)
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের- সন্তুষ্টি-রেযামন্দি লাভের জন্য সন্তান প্রতিপালন করা সুন্নত (৪)
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“যিনি সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনাকে বিশেষ মর্যাদা দিলেন, তিনি মূলত দ্বীন ইসলাম উনাকেই পুনরুজ্জীবিত করলেন”
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশতে প্রবেশ করবে না
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে মেহমানদারী করার মাধ্যমে সম্মানিত শাফায়াত মুবারক লাভ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












