১০০ টি চমৎকার ঘটনা
রিযিকের জিম্মাদার একমাত্র মহান আল্লাহ পাক
হযরত সুলায়মান আলাইহিস সালাম উনাকে সারা পৃথিবীর কর্তৃত্ব দেয়া হয়েছিল। তারপরেও তিনি বাজারের থলি বানিয়ে বিক্রি করে উনার সংসার চালাতেন। একদিন তিনি মনে মনে চিন্তা করলেন, ‘এই যে থলিগুলি আমি বাজারে বিক্রি করি, এই উসীলায় মহান আল্লাহ পাক আমাকে রিযিক দিয়ে থাকেন।’ এটা চিন্তা করার সাথে সাথে মহান আল্লাহ পাক হযরত জিব্রাইল আলাইহিস সালাম উনাকে বললেন, ‘আপনি গিয়ে আমার সম্মানিত নবী হযরত সুলায়মান আলাইহিস সালাম উনাকে বলুন, তিনি যেন আসমানের দিকে লক্ষ্য করেন।’ হযরত সুলায়মান আলাইহিস সালাম উনাকে যখন তা জানানো হলো, তিনি আসমানের দিকে তাকালেন। তাকিয়ে তিনি বিস্মিত হয়ে বললেন, ‘আয় আল্লাহ পাক! আমি প্রতিদিন আসমানে অসংখ্য তারকা দেখি। কিন্তু আজ তো দেখি সমস্ত আসমানে শুধু থলি আর থলি ঝুলছে। এর কি হাক্বীক্বত?’ তখন মহান আল্লাহ পাক বললেন, ‘হে হযরত সুলায়মান আলাইহিস সালাম! আপনি হয়তো মনে করেছিলেন, আপনি সুন্দর করে থলি বানান, সেটা বাজারে বিক্রি করেন, মানুষ কিনে নিয়ে যায়, আপনার রিযিকের বন্দোবস্ত হয়ে যায়। কিন্তু না! আপনার সব থলি মানুষ খরিদ করে না। যেহেতু রিযিকের জিম্মাদার আমি; তাই যখন কোনো জ্বিন-ইনসান আপনার থলিগুলো খরিদ করে না, তখন আমি ফেরেশতা দিয়ে সেগুলো খরিদ করিয়ে আপনার রিযিক পৌঁছিয়ে দিয়ে থাকি এবং থলিগুলো নিয়ে আসি। সেই থলিগুলো আমি আসমানে ঝুলিয়ে রেখেছি। দেখুন, কতগুলো থলি মানুষ খরিদ করেছে, আর কতগুলো আমি খরিদ করেছি!’ সুবহানাল্লাহ!
আরও পড়ুন
সব ›
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য