হুব্বে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
, ২৯ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৮ মে, ২০২৬ খ্রি:, ০৪ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
খালিক মালিক রব মহান আল্লাহ পাক তিনি মহাপবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেছেন-
فَاِنْ اٰمَنُوا بِـمِثْلِ مَا اٰمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا.
অর্থাৎ আপনারা অর্থাৎ হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা যেরূপ ঈমান মুবারক এনেছেন তদ্রƒপ যদি তারা (অন্য লোকেরা) ঈমান মুবারক গ্রহণ করে তাহলে তারা হিদায়েত মুবারক লাভ করতে পারবে। (পবিত্র সূরা বাক্বারাহ : আয়াত শরীফ ১৩৭)
এ লিখনীতে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের বেমেছাল মহব্বত মুবারক প্রকাশের কতিপয় দৃষ্টান্ত উল্লেখ করা হবে। ইনশাআল্লাহ!
(৩১)
বে-নজীর মহব্বত মুবারক প্রকাশের এক অনন্য দৃষ্টান্ত
পবিত্র হুদায়বিয়ার সন্ধির সময় মহাসম্মানিত মহাপবিত্র মক্কা শরীফ উনার কুরাইশ সর্দার হযরত উরওয়া ইবনে মাসঊদ আস-সাক্বাফী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (যিনি তখনও সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করেননি) তিনি কুরাইশদের প্রতিনিধি বা দূত হয়ে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছে এসেছিলেন।
তিনি যখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং উনার হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের মধ্যে সীমাহীন পারস্পরিক মহব্বত ও আনুগত্য মুবারক নিজের চোখে দেখলেন, তখন তিনি তা মহাসম্মানিত মহাপবিত্র মক্কা শরীফ-এ ফিরে গিয়ে কুরাইশদের কাছে বর্ণনা করেছিলেন। সেটিই মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত হয়েছে-
হযরত মিসওয়ার ইবনে মাখরামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন: (নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে হযরত উরওয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি কুরাইশ প্রতিনিধি হিসেবে আলোচনা কালে) তিনি চোখের কোণ দিয়ে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের দিকে তাকাতে লাগলেন, উনাদের দিকে লক্ষ্য করেন।
তিনি বললেন: মহান আল্লাহ পাক উনার কসম! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কখন-ও মহাসম্মানিত মহাপবিত্র নূরুল বারাকাত মুবারক (মহাসম্মানিত মহাপবিত্র থুথু মুবারক) নিক্ষেপ করলে তা হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের হাত মুবারক-এ পড়তো অর্থাৎ উনারা তা সাথে সাথে লুফে নিতেন এবং তা গায়ে মুখে মেখে ফেলতেন।
তিনি উনাদেরকে কোনো আদেশ মুবারক দিলে তা উনারা সঙ্গে সঙ্গে পালন করতেন।
তিনি মহাসম্মানিত মহাপবিত্র নূরুল খুশূ’ মুবারক (মহাসম্মানিত মহাপবিত্র অযূ মুবারক) করলে উনার ওযূ মুবারক উনার পবিত্র পানি মুবারক উনার জন্য উনার হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হতো।
তিনি যখন কথা মুবারক বলতেন, তখন উনারা নীরবে তা শুনতেন এবং উনার সম্মানার্থে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ উনার দিকে তীক্ষè দৃষ্টিতে তাকাতেন না।
তারপর হযরত উরওয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি কুরাঈশদের কাছে ফিরে গেলেন এবং বললেন: হে আমার সম্প্রদায়! কায়সার (রোম সম্রাট), কিসরা (পারস্য সম্রাট) ও নাজ্জাসী (আবিসিনিয়ার শাসক) আমি অনেক রাজা-বাদশাহর দরবারে প্রতিনিধিত্ব করেছি। সম্রাটের দরবারে দূত হিসেবে গিয়েছি, কিন্তু আমি মহান আল্লাহ পাক উনার কসম করে বলতে পারি যে, কোনো রাজা-বাদশাহকেই তার অনুসারীদেরকে এত সম্মান করতে দেখিনি, যেমন বেমেছাল সম্মান ও মহব্বত মুবারক নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুসারী হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ উনারা উনাকে করে থাকেন। সুবহানাল্লাহ!
মহান আল্লাহ পাক উনার কসম! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যদি মহাসম্মানিত মহাপবিত্র নূরুল বারাকাহ মুবারক (মহাসম্মানিত মহাপবিত্র থুথু মুবারক) নিক্ষেপ করেন, তখন তা কোনো হযরত ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার হাত মুবারক-এ পড়েন এবং সঙ্গে সঙ্গে উনারা তা উনাদের গায়ে মুখে মেখে ফেলেন।
তিনি কোনো আদেশ মুবারক প্রদান করলে উনারা তা সঙ্গে-সঙ্গে পালন করেন। তিনি মহাসম্মানিত মহাপবিত্র নূরুল খুশূ’ মুবারক (মহাসম্মানিত মহাপবিত্র অযূ মুবারক) করলে উনার মহাসম্মানিত মহাপবিত্র নূরুল খুশূ’ মুবারক (মহাসম্মানিত মহাপবিত্র অযূ মুবারক) উনার পানি নিয়ে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়।
তিনি কথা মুবারক বললে, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়াল্লাহু তায়ালা আনহুমগণ উনারা নিশ্চুপ হয়ে শুনেন।
এমনকি উনার সম্মানার্থে উনারা উনার মহাসম্মানিত মহাপবিত্র নূরুর রহমত মুবারক (মহাসম্মানিত মহাপবিত্র চেহারা মুবারক) উনার দিকেও তাকান না। সুবহানাল্লাহ! (বুখারী শরীফ ও মুসনাদে আহমদ শরীফ)।
যিনি খ্বালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদের সকলকে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের ন্যায় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সমস্ত কিছুর চেয়ে সবচেয়ে বেশি মহব্বত মুবারক করার এবং উনাদের ন্যায় পরিপূর্ণ ঈমানদার হওয়ার তাওফীক্ব দান করুন। আমীন।
-আলমগীর হুসাইন মুরাদী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (১)
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
(সৃষ্টির ইতিহাসে এই প্রথম সাইয়্যিদুনা সুলত্বানুন নাছীর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহাসম্মানিত নূরুস সালাম মুবারক-এ পবিত্র কুদরত মুবারক উনার হাক্বীক্বত মুবারক প্রকাশ)- ৪৭
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
(সৃষ্টির ইতিহাসে এই প্রথম সাইয়্যিদুনা সুলত্বানুন নাছীর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহাসম্মানিত নূরুস সালাম মুবারক-এ পবিত্র কুদরত মুবারক উনার হাক্বীক্বত মুবারক প্রকাশ)- ৪৬
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র সুন্নত মুবারক ও আদেশ মুবারক এবং ওয়াছিয়ত মুবারক পালন করা ফরয যা ক্বেতঈ দলীল দ্বারাই সাব্যস্ত হয়েছে
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
(সৃষ্টির ইতিহাসে এই প্রথম সাইয়্যিদুনা সুলত্বানুন নাছীর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহাসম্মানিত নূরুস সালাম মুবারক-এ পবিত্র কুদরত মুবারক উনার হাক্বীক্বত মুবারক প্রকাশ)- ৪৫
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র সুন্নত মুবারক ও আদেশ মুবারক এবং ওছিয়ত মুবারক পালন করা ফরয যা ক্বেতঈ দলীল দ্বারাই সাব্যস্ত হয়েছে ১ম দলীল
২৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফরয কুরবানী মুবারক উনার বিষয়টি ক্বেতঈ দলীলের দ্বারাই প্রমাণিত
২৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
(সৃষ্টির ইতিহাসে এই প্রথম সাইয়্যিদুনা সুলত্বানুন নাছীর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহাসম্মানিত নূরুস সালাম মুবারক-এ পবিত্র কুদরত মুবারক উনার হাক্বীক্বত মুবারক প্রকাশ)- ৪৪
২৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মহাসম্মানিত ক্বওল শরীফ
২৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
২৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান বুলন্দী শান মুবারক প্রকাশ: ‘উম্মী’ শব্দ নিয়ে বাতিলপন্থীদের মিথ্যাচারের চূড়ান্ত জবাব (১২)
২৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












