ইলমুত তাযকিয়্যাহ:
হুব্বুল মাল বা ধন-সম্পদের মুহব্বত এবং এর কঠিন পরিণতি
, ০৮ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ খমীছ, ১৩৯৩ শামসী সন , ৩১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১৭ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) মহিলাদের পাতা
মহান আল্লাহ পাক তিনি উনার মহাসম্মানিত কালাম মুবারক পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে বান্দাদেরকে ধন-দৌলত, টাকা-পয়সা, গাড়ি-বাড়ি ইত্যাদির প্রাচুর্যতা, যা মহান আল্লাহ পাক উনার থেকে ফিরিয়ে রাখে তা থেকে সতর্ক করেছেন। এ প্রসঙ্গে তিনি ইরশাদ মুবারক করেন-
اَلْـهَاكُمُ التَّكَاثُرُ ◌ حَتّٰى زُرْتُـمُ الْمَقَابِرَ ◌
অর্থ : আধিক্যের লালসা (ধন-সম্পদের লোভ) তোমাদেরকে (মহান আল্লাহ পাক উনার থেকে) গাফিল করে রেখেছে। যে পর্যন্ত না তোমরা কবর যিয়ারত করো বা ইন্তিকাল করো। (পবিত্র সূরা তাকাছুর : আয়াত শরীফ ১-২)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সবসময় দুআ করতেন, আয় বারে ইলাহী! আমাকে এমন ধন-দৌলত, টাকা-পয়সা, বাড়ি-বাহন, জায়গা-যমীন ইত্যাদি দিবেন না, যা আপনার থেকে ফিরিয়ে রাখে; বরং আমাকে এমন ধন-দৌলত, টাকা-পয়সা, বাড়ি-বাহন, জায়গা- যমীন দিন, যা আপনার দিকে রুজু করে দেয়। তিনি আরো দুআ করতেন এই বলে যে, যা বৈধ ও হালাল, তা আমাকে দান করুন আর যা অবৈধ ও হারাম তা থেকে আমাকে হিফাজত করুন।
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে, যদি আদম সন্তানের দুই উপত্যকা স্বর্ণ পরিপূর্ণ থাকে তারপরও সে তৃতীয় আরেক উপত্যকা পরিপূর্ণ স্বর্ণের আকাঙ্খা করে। প্রকৃতপক্ষে আদম সন্তানের পেট মাটি ব্যতীত ভরবে না। অর্থাৎ মৃত্যুবরণ না করা পর্যন্ত অর্থাৎ কবরস্থানে না পৌঁছা পর্যন্ত।
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, আদম সন্তান বলে, আমার মাল, আমার মাল, আমার মাল। অথচ তিনটি ব্যতীত কোনটিই তার মাল নয়।
এক. খাদ্য: যা সে খেয়ে হজম করে ফেলেছে।
দুই. বস্ত্র বা কাপড়: যা সে পরিধান করে পুরাতন করে ফেলেছে; অন্য কারো পক্ষে তা আর পরিধান করা সম্ভব নয়। তিন. সম্পদ: যা সে পরকালের জন্য দান করে দিয়েছে।
মহান আল্লাহ পাক তিনি পবিত্র সূরা তাকাছুর শরীফ উনার ৬ নং আয়াত শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
لَتَرَوُنَّ الْـجَحِيْمَ ◌
অর্থ : যারা দুনিয়ার ধন-সম্পদের মোহে বা মহব্বতে আসক্ত থাকবে তারা অবশ্যই জাহান্নাম স্বচক্ষে দেখবে এবং তাতে প্রবেশ করবে।
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছরøাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, দীনার ও দিরহামের বান্দাদের জন্য আফসুস! অর্থাৎ যারা টাকা-পয়সা, ধন-দৌলত, বাড়ি-গাড়ি, জায়গা-যমীন ইত্যাদির মোহে মোহগ্রস্ত থাকবে, তারা জাহান্নামে কঠিন আযাবে গ্রেফতার হয়ে যাবে।
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে, আদম সন্তান ক্বিয়ামতের দিন তাদের ক্বদম (পা) এক চুলও নড়াতে পারবে না পাঁচটি প্রশ্নের জাওয়াব না দেয়া পর্যন্ত।
১. তার জীবন বা হায়াত সম্পর্কে; তা সে কিভাবে কাটিয়েছে।
২. তার যৌবনকাল সম্পর্কে; তা সে কিভাবে অতিবাহিত করেছে।
৩. তার মাল-সম্পদ সম্পর্কে; তা সে কিভাবে উপার্জন করেছে।
৪. উপার্জিত মাল-সম্পদ কোন পথে ব্যয় করেছে।
৫. তার ইলিম সম্পর্কে; ইলিম অনুযায়ী সে কি আমল করেছে।
সম্পদের মোহ সম্পর্কে কিতাবে একটি ঘটনা বর্র্ণিত রয়েছে, মহান আল্লাহ পাক উনার নবী ও রসূল হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি একবার সফর করতে করতে এক স্থানে গিয়ে পৌঁছে সেখানে দেখতে পেলেন, চারটি লোক মৃত অবস্থায় পড়ে আছে। তিনি যখন দেখলেন চারটি লোক মরে পড়ে রয়েছে তখন তিনি প্রতিটি লোককে জীবিত করলেন। জীবিত করে তাদেরক বললেন, আমরা তো কিছুক্ষণ আগে এই স্থান দিয়ে গিয়েছিলাম, এখানে আমরা কাউকে দেখিনি। তোমরা কোথা থেকে এসে কি কারণে এখানে মারা গেলে?
লোকগুলো বললো, হুযূর! বেয়াদবি মাফ করবেন, আমরা ধন-সম্পদের মোহে মোহগ্রস্ত ছিলাম। যার কারণে আমরা মারা গিয়েছি। আমরা এখানে চারজন রয়েছি। তিনজন ঘনিষ্ঠ বন্ধু আর একজন অপরিচিত। আমরা যখন এখানে ক্লান্তিÑশ্রান্তির কারণে এসে থামলাম, দেখলাম তিনটি স্বর্ণের ইট পড়ে রয়েছে। আমরা তিনজন ঘনিষ্ঠ বন্ধু মনে মনে চিন্তা করলাম যে, তিনটি ইট কিভাবে বণ্টন করা যেতে পারে?
আমরা তিন বন্ধু আর একজন অপরিচিত। তখন আমরা তিন বন্ধু পরামর্শ করে অপরিচিত লোকটিকে বাজারে পাঠালাম কিছু খাদ্য নিয়ে আসার জন্য। এদিকে আমরা পরিকল্পনা করলাম, সে আসার সাথে সাথে তাকে আমরা পিটিয়ে হত্যা করবো এবং তিনজনে তিনটি ইট ভাগ করে নিয়ে যাবো। আর অপরিচিত লোকটি বাজারে গিয়ে সে মনে মনে ফিকির করলো, আমাকে তো তারা ভাগ দিবে না, উপরন্তু তারা আমাকে হত্যা করেও ফেলতে পারে। তাই সে খাদ্যের মধ্যে বিষ মিশিয়ে নিয়ে আসলো, তার উদ্দেশ্য ছিল আমরা তিন বন্ধু বিষ মিশ্রিত খাদ্য খেয়ে মারা যাবো। আর সে তিনটি স্বর্ণের ইট একাই নিয়ে যাবে।
অতঃপর সে যখন খাদ্য নিয়ে আসলো, আসার সাথে সাথে আমরা তিন বন্ধু তাকে পিটিয়ে মেরে ফেললাম। এরপর বিষযুক্ত খাদ্য খেয়ে আমরাও মারা গেলাম। তখন তারা সকলেই বললো, হুযূর! আমাদেরকে মাফ করে দিন। আমরা ধন-সম্পদের মোহ থেকে তওবা করছি। সত্যিই তারা তওবা করে স্বর্ণের ইটগুলো রেখেই সেখান থেকে চলে গেল।
অতএব, ধন-দৌলত, টাকা-পয়সা, গাড়ি-বাড়ি, জায়গা-যমীন ইত্যাদির আসক্তি থেকে বাঁচতে হলে অবশ্যই অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। আর অন্তরকে পরিশুদ্ধ করতে হলে হক্কানী-রব্বানী শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার নিকট বাইয়াত গ্রহণ করে ক্বল্বী যিকির করে এবং সেই সাথে ফায়িয-তাওয়াজ্জুহ হাছিল করতে হবে।
(সংকলিত)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশ্তে প্রবেশ করবে না
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মেহমানদারী করার মাধ্যমে উদযাপনে শাফায়াত মুবারক লাভ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কোন মুসলমানের জন্য কাফির-মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা জায়েয নেই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (২১)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র আশূরা শরীফ উনার রোযার বেমেছাল ফাযায়িল-ফযীলত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র ১০ মুহররমুল হারাম শরীফ দিনটিতে ভালো খাওয়া-পরার ব্যবস্থা গ্রহণ করুন, তাহলে সারা বছর স্বচ্ছলতা লাভ করতে পারবেন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












