হুথিদের জব্দ অস্ত্র ইউক্রেনে পাঠানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
, ২৪শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৮ তাসি, ১৩৯০ শামসী সন , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ০২ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনের হুথি বিদ্রোহীদের জব্দকৃত অস্ত্র ইউক্রেনে পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। গত মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।
হুথি বিদ্রোহীদের কাছে সাগর পথে অস্ত্র ও গোলাবারুদ পাঠানোর চেষ্টা করে ইরান। যেগুলো প্রায়ই জব্দ করে মার্কিন সেনারা। এখন সেসব অস্ত্র ইউক্রেনের সেনাদের দেওয়ার চিন্তা-ভাবনা করছে যুক্তরাষ্ট্র।
ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, মার্কিন কর্মকর্তারা ইউক্রেনকে ৫ হাজার রাইফেল, ১৬ লাখ রাউন্ড ছোট গুলি, কিছু সংখ্যক ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং প্রায় ৭ হাজার ফিউজ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এসব অস্ত্র গত কয়েক মাসে জব্দ করা হয়েছে।
তবে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জব্দকৃত এসব অস্ত্র ইউক্রেনে পাঠানোর বিষয়টির যুক্তরাষ্ট্রের জন্য একটি চ্যালেঞ্জ হবে। এছাড়া এর আইনগত ভিত্তিও নেই। কারণ জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা অনুযায়ী, এসব অস্ত্র ধ্বংস করতে হবে বা সংরক্ষণ করতে হবে অথবা হস্তান্তর করতে হবে।
এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন এসব অস্ত্র ইউক্রেনে পাঠানোর জন্য আইনের ফাঁক-ফোকর খুঁজছে বলেও জানিয়েছে ওয়ালস্ট্রিট জার্নাল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলের অর্থ সংগ্রহ ঠেকাতে অ্যামনেস্টির আহ্বান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্ষায় গাড়ির ভেতর পানি ঢুকলে যা করবেন
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগুন ঝরছে মধ্যপ্রাচ্যে, আরও মারমুখি ইরান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৩ বিলিয়ন ডলার কোথায় সরালো লুটেরা ড্রাম্প প্রশাসন?
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাসপোর্ট সূচকে এগিয়ে সিঙ্গাপুরে, বাংলাদেশ ৯৭তম
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আসামে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হুথিদের হুমকিতে সৌদির তেল রপ্তানিতে শঙ্কা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে, মাঠ ছাড়বে না তরুণরা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা অব্যাহত, সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানচিত্রে নতুন ‘সীমান্ত’, গাজার বুক চিরে সন্ত্রাসী ইসরায়েলের মাটির প্রাচীর
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)