হিটস্ট্রোকে মারা যাচ্ছে মুরগি -ঝুঁকিতে পোল্ট্রি খামারিরা
নিজস্ব প্রতিবেদক:
গেল কয়েক বছরে পোল্ট্রি মুরগি উৎপাদনে বেড়েছে অনেক ঝুঁকি। এরই মধ্যে ফিড, বাচ্চা, ওষুধের যেমন দাম বেড়েছে তার সঙ্গে বাজারজাতকরণে বেড়েছে ঝামেলা ও ঝুঁকি।
নতুন করে তার সঙ্গে যোগ হয়েছে তাপমাত্রা। কেননা বর্তমানে তাপমাত্রা রেকর্ড পরিমাণ বেড়েছে। বিশেষ করে গেল বছর দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস। এই রেকর্ড পরিমাণ তাপমাত্রার কারণে উৎপাদন কমছে সেইসঙ্গে হিটস্ট্রোকে মুরগি মারাও যাচ্ছে। এছাড়াও গরমে মুরগি খাবার কম খায় এবং ওজন কমে যায়।
কুড়িগ্রাম জেলার সদর উপজেলার হরিশ্বর কালোয়া গ্রামের পোল্ট্রি খামারি মেহেদী হাসান মিলন। প্রায় ১৫ বছর ধরে পোল্ট্রি মুরগি উৎপাদনের সঙ্গে জড়িত। মেহেদী হাসান মিলন বলেন, ব্রয়লার মুরগি উৎপাদনে ৩০ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার কম থাকতে হয়। তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এর ওপরে উঠলে ঝুঁকিতে পরতে হয়। এই মুরগি পালনে তাপমাত্রার কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়। বাচ্চার বয়স ১-৭ দিনের মধ্যে তাপমাত্রা ৩২-৩৫ ডিগ্রি সেলসিয়াস রাখতে হয়। এরপর তাপমাত্রা কমিয়ে ১৫-২১ দিন বয়সে ২৮-৩০ ডিগ্রি সেলসিয়াসে রাখতে হয়। ২২-২৮ দিন বয়সে তাপমাত্রা ২৫-২৮ ডিগ্রি রাখতে হয়।
সবচেয়ে বেশি অসুবিধা হয় মুরগির যখন ১৮ দিন হয়ে যায়। রাতে তাপমাত্রা কিছুটা স্বাভাবিক থাকলেও দিনে সেটা অস্বাভাবিক হয়ে যায়। বিশেষ করে দুপুর হলে তাপমাত্রা অস্বাভাবিক হয়ে যায়। তখন হিটস্ট্রোক বেড়ে যায়।
বর্তমানে বছরে নভেম্বর, ডিসেম্বর এবং মার্চ এই তিন মাস শুধুমাত্র মুরগি উৎপাদনে তাপমাত্রা স্বাভাবিক পাওয়া যায়। জানুয়ারি ও ফেব্রুয়ারি এই ২ মাস প্রচ- ঠান্ডার কারণেও উৎপাদন কঠিন হয়ে যায়। বাকি ৮ মাস অতিরিক্ত তাপমাত্রার কারণে আর উৎপাদন করা যাচ্ছে না।
মেহেদী হাসান মিলন আরও বলেন, গেল বছরে আমাদের অনেক লোকসান হয়েছে। অতিরিক্ত তাপমাত্রা থেকে মুরগিকে রক্ষা করতে বিভিন্ন প্রকার পন্থা অবলম্বন করেছি। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। আমরা লেবুর পানি, স্যালাইনসহ বেশ কিছু প্রক্রিয়া অবলম্বন করেছিলাম। কিন্তু তাপমাত্রা এত বেশি ছিল যে কোনো কিছুতেই কাজে আসেনি আমাদের চেষ্টা। বুধবারেও আমার খামারের ২৫টি মুরগি মারা গেছে।
এসব কারণে দিনে দিনে জেলায় ব্রয়লার মুরগি উৎপাদনকারী কমে গেছে। যে দুই একজন আছে তারা এখন কেউ নিজে উৎপাদন করে না। তারা সবাই কন্ট্রাক্ট ফার্ম করে। আমি নিজেও পুঁজি হারিয়ে কন্ট্রাক্ট ফার্ম করছি। কন্ট্রাক্ট ফার্মে রয়েছে অনেক জটিলতা। নিদিষ্ট সময়ে ওজন আনতে না পারলে সেখানেও হয় লোকসান। গেল কয়েক বছরে আমার লোকসানের পরিমাণ ২০ লাখ টাকা।
কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, বাংলাদেশ হলো একটি বেশি তাপমাত্রার দেশ। অনেক সময় তাপমাত্রা ৪০ এর ওপরে চলে যায়। আমরা খামারিদের পরামর্শ দিচ্ছি, তারা যেন তাদের মুরগির সেটটি ছায়াযুক্ত জায়গায় তৈরি করে। সবসময় ফ্যানের ব্যবস্থা রাখে, ভালো ভেন্টিলেশনের ব্যবস্থা রাখে। এবং পানির স্প্রের ব্যবস্থা রাখে। এ ব্যাপারে যদি তারা সচেতন হয় তাহলে আশা করি তাপদাহ থেকে তাদের মুরগিকে রক্ষা করতে পারবে। আমরা এ ব্যাপারে তাদের নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি।
আরও পড়ুন
সব ›
ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা
ইসলামাবাদে বসছে বিশ্বসেরা কারীদের সম্মেলন, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ
আল ইহসান ডেস্ক: আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি) অনুষ…
কাগজে-কলমে দারিদ্র্যমুক্ত করলেও কোটি মানুষের পেটে ভাত নেই
আল ইহসান ডেস্ক: এতদিন বিশ্বব্যাংকের দাবি ছিলো, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্…
খুলনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু
খুলনা সংবাদদাতা: সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার থেকে মহানগরীর বিভিন্ন এলাক…
স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালা চূড়ান্তের পথে
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণাল…
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা
আল ইহসান ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও…
গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও
বাগেরহাট সংবাদদাতা: এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কথিত এনজিও সাধারণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়…
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে সার্বক্ষণিক নজরদারি
গোপালগঞ্জ সংবাদদাতা: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরু…
বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই…
অস্ট্রিয়া-গায়ানা-ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়…
আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি রিজভীর
নিজস্ব প্রতিবেদক: গুম, খুন ও রক্তপাতের ইতিহাস তৈরি করা আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বল…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।