হিটলার-নেতানিয়াহুর মধ্যে কোনো ফারাক নেই -এরদোয়ান
, ১৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ সাবি’ ১৩৯১ শামসী সন , ২৯ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১৪ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
দখলদার সন্ত্রাসী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও নাৎসি একনায়ক অ্যাডলফ হিটলারের মধ্যে ‘কোনো ফারাক নেই’ বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। রাজধানী আঙ্কারায় গত বুধবার এক অনুষ্ঠানে তুর্কি প্রেসিডেন্ট এ মন্তব্য করেন।
গাজায় চলমান সংঘাতের জেরে দখলদার সন্ত্রাসী ইসরায়েলি প্রধানমন্ত্রীর ব্যাপক সমালোচনা করে আসছেন এরদোয়ান।
হিটলারের সঙ্গে নেতানিয়াহুর তুলনা টানার পাশাপাশি তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, সে (নেতানিয়াহু) হিটলারের চেয়েও ধনাঢ্য ব্যক্তি। পশ্চিম ও যুক্তরাষ্ট্র থেকে সব ধরনের সমর্থন আসে।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গত ৭ অক্টোবর দখলদার সন্ত্রাসী ইসরায়েলে হামলা চালায়। এর জবাবে ওই দিন থেকেই ফিলিস্তিনি ভূখ- গাজায় নির্বিচার হামলা চালিয়ে আসছে দখলদার সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী। এতে নিহত মানুষের সংখ্যা ও ধ্বংসের ব্যাপকতা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
এর প্রতিক্রিয়ায় এরদোয়ান দখলদার সন্ত্রাসী ইসরায়েলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ ও নেতানিয়াহুকে ‘গাজার কসাই’ হিসেবে অভিহিত করেছেন। হামাসকে অভিহিত করেছেন ‘মুক্তিকামী সংগঠন’ হিসেবে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ হিসাবে দখলদার সন্ত্রাসী ইসরায়েলের বিমান হামলা ও স্থল অভিযানে অন্তত ২১ হাজার ১১০ জন শহীদ হয়েছেন, যাঁদের অধিকাংশই নারী ও শিশু। আর আহত হয়েছেন ৫৫ হাজারের বেশি মানুষ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)