দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
হিজবুল্লাহর রকেট ঠেকাতে ব্যর্থ আয়রন ডোম : হামলায় বিদ্যুৎবিহীন ইসরাইলের বেশ কয়েকটি এলাকা
, ২৭ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১০ আশির, ১৩৯১ শামসী সন , ০৯ মার্চ, ২০২৪ খ্রি:, ২৫ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
দখলদার ইসরাইলের কথিত আধুনিক প্রযুক্তি আয়রন ডোম থামাতে পারছে না হিজবুল্লাহর রকেটগুলোকে। ইসরাইলের উত্তরাঞ্চলের কয়েকটি সামরিক স্থাপনায় লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা কয়েক ডজন রকেট নিক্ষেপ করেছে এবং এতে ইসরাইলের বেশ কয়েকটি অঞ্চল বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইল গত ৭ অক্টোবর থেকে যে গণহত্যা ও মানবতা-বিরোধী অপরাধ চালিয়ে আসছে তার প্রতিবাদে হিজবুল্লাহ দখলদার ইসরাইলের ভেতরে হামলা চালাচ্ছে।
লেবাননের আল-মায়াদিন নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলের ওয়েস্টার্ন গ্যালিলির গেশের হাজিভ কিবুৎজে বেশ কয়েকটি রকেট দিয়ে হামলা চালিয়েছে। এছাড়া, আল-বাগদাদি আউটপোস্টের ভেতরে একটি সামরিক বহরের ওপর হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্রের সাহায্যে নিখুঁতভাবে হামলা চালিয়েছে এবং এতে বেশ কয়েকজন ইহুদিবাদী সেনা আহত হয়।
আল-মায়াদিন জানিয়েছে, লেবানন থেকে ওয়েস্টার্ন গ্যালিলি অঞ্চলে প্রায় ৩০টি রকেট ছোঁড়া হয়।
এদিকে, ইসরাইলের হিব্রু ভাষার পত্রপত্রিকা স্বীকার করেছে যে, লেবানন থেকে ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলের উত্তরাঞ্চলের কয়েকটি ইহুদি বসতিতে হামলা চালানো হয়েছে। এ সময় হামলা থেকে বাঁচতে এবং লোকজনকে সতর্ক করার জন্য ওয়েস্টার্ন গ্যালিলি অঞ্চলের ১৬টি এলাকায় সাইরেন বাজানো হয়।
ইসরাইলের গণমাধ্যম এতটুকু স্বীকার করেছে যে, হিজবুল্লাহর রকেট হামলার কারণে ইসরাইলের নাহারিয়া শহরের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। ইসরাইলি গণমাধ্যম বলছে, হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুতের একটি ট্রান্সফরমার ধ্বংস হয়ে গেছে।
এর আগে, দক্ষিণ লেবাননে ইহুদিবাদী ইসরাইলি সেনারা দুই দফা প্রবেশের চেষ্টা চালায় তবে সেগুলো ব্যর্থ করে দেয় হিজবুল্লাহ যোদ্ধারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












